ডিএনএ টেস্ট করিয়েছে সূর্য জেনে গেল মিশকা! সূর্যর স্পার্ম নিয়ে এবার নতুন ফন্দি শুরু মিশকার

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এই ধারাবাহিকটি শুরু থেকেই মন জয় করে আসছে দর্শকদের। এত দিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে সূর্য নিজের ভুল বুঝতে পারবে। এবার দর্শকদের সেই ইচ্ছে পূরণ হলো।

এদিনের পর্বে দেখা যায় সূর্য দীপাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সূর্য দীপ আর এত খেয়াল রাখছে তাকে যত্ন করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে দেখে রীতিমতো অবাক মিশকা। বিষয়টা একেবারেই ভালো লাগলো না তার, তাই সূর্যের কাছে গিয়ে আরো একবার তার কানে বিষ ঢালার চেষ্টা করল মিশকা।

সে সূর্যকে বলে “তোর মনে নেই দীপা তোর সাথে কি কি করেছে? তারপরেও তুই ওকে এভাবে ঘরে নিয়ে যাচ্ছিস?” সূর্য মিশকাকে বলে দীপা তার স্ত্রী আর ওটা দীপারও বাড়ি। এই শুনে চমকে যায় মিশকা। সূর্য হঠাৎ এতটা পালটে গেছে দেখে ভয় পেয়ে যায় সে।

অন্যদিকে বরণ করে দীপাকে ঘরে তুলল লাবণ্য। সেই নতুন বউয়ের মতন দুধে আলতায় পা দিয়ে পায়ের ছাপ ফেলতে ফেলতে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করল দীপা। প্রবীরের আবদার রাখতে ঠাকুরের সামনে বসে গান করল সে। সবাই খুশি সবাই ভালো আছে কিন্তু দীপার মন ভালো নেই। শুধু মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে এত অপমানের পরেও নিজের আত্মসম্মান বলি দিয়ে এই বাড়িতে ফিরেছে সে।

দীপার ঘর সুন্দর করে সাজিয়ে দিয়েছে তার পরিবার। দীপার ফিরে আসায় প্রত্যেকে ভীষণ খুশি। শুধু খুশি নয় মিশকা। সে ভাবতে থাকে রাতারাতি এমন কি হলো যার জন্য সূর্য এত বউ ভক্ত হয়ে গেল। সে সোজা চলে যায় ল্যাবরেটরীতে। সেখানে গিয়ে মিশকা জানতে চাই সূর্য কি আর কোন টেস্ট করিয়েছিল? কিন্তু সেখান থেকে সে জানতে পারে এমন কিছু হয়নি। তাহলে কি হলো সূর্যর? ভেবে পায় না মিশকা। সূর্যকে ভুল বোঝাতে আবার কোন নতুন পরিকল্পনা করবে সে এখন সেটাই দেখার বিষয়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button