স্টার জলসার প্রথম সারির অভিনেত্রী এবার জি বাংলায় পার্শ্ব চরিত্রে! ফুলকিতে শালিনী চরিত্রে দেখা যাবে তাকে

জি বাংলা (Zee Bangla) -র ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকটি বর্তমানে টিআরপি তালিকায় একদম উপরের দিকে অবস্থান করছে। শেষ তালিকা অনুযায়ী টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে অভিনয় করে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল (Divyani Mondal)। আর তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। এই মুহূর্তে এই ধারাবাহিক চলছে জমজমাট পর্ব। একটু একটু করে ফুলকিকে মন দিচ্ছে রোহিত।

বর্তমানে ধারাবাহিকের নায়িকা ফুলকির জন্য এক গভীর চিন্তার মেঘ জমেছে দর্শক মহলে। যারা এই ধারাবাহিকটি একেবারে প্রথম দিন থেকে দেখে আসছেন তারা অবশ্যই জানবেন ধারাবাহিকের নায়িকা ফুলকির যার সাথে বিয়ে হয়েছে অর্থাৎ নায়ক রোহিতের এর আগেও একটি সম্পর্ক ছিল।

কিন্তু দুর্ভাগ্যশত সেই সম্পর্কটা টেকেনি। এখনো পর্যন্ত স্পষ্টভাবে সে সম্পর্ক না-টেকার কোন নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে গল্পের সূত্রে যেটুকু দর্শকরা জানতে পেরেছেন সেটা হল বক্সিং সংক্রান্ত কোন একটি বিষয়ে রোহিতের দাদা মারা যাওয়ার পাশাপাশি রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীও তাকে ছেড়ে চলে যায়। এর অনেকদিন পর ফুলকির সাথে বিয়ে হয়েছে রোহিতের।

এবার গল্প যেই দিকে এগোচ্ছে সেখান থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি রোহিত ফুলকির মাঝে আসতে চলেছে রোহিতের প্রাক্তন স্ত্রী। প্রশ্ন হচ্ছে চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা যাবে? এর আগেও কানাঘুষো শোনা গিয়েছিল তবে এইবার খবর একেবারে পাকা। শালিনীর চরিত্রে ফুলকি ধারাবাহিকে ফিরছে জনপ্রিয় অভিনেত্রী শার্লি মোদক।

Bengali serial

Back to top button