Ichhe Putul: গিনিকে সিঁদুর পরাতে গিয়ে নেশার ঘোরে মিনির সিঁথিতে সিঁদুর তুলে দিলো রূপ, পাথর হয়ে গেলো গিনি!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। একদম শুরুতে সমালোচনার শিকার হতে হলেও পরবর্তীতে এই ধারাবাহিকটি দর্শকদের চর্চায় বারবার নিজের তুলে ধরেছে। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ। বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব।
এদিনের পর্বে দেখা যায় বিয়ে করতে আসার সময় গাড়িতে বসেই মদ খাচ্ছে রূপ। তাকে বার বার সতর্ক করে তার বন্ধুরা কিন্তু রূপ তাদের কোনো কথাই শুনতে চায় না। এরপর গাড়ি থেকে নামতেই তাকে বরণ করে গিনির মা। মিনি রূপের কাছাকাছি যেতেই বুঝে যায় রুপ মদ খেয়েছে। কিন্তু লোক লজ্জার ভয়ে কিছু বলতে পারে না।
এরপর শুরু হয় গিনি আর রুপের বিয়ে। কিন্তু সিঁদুর দানের সময় ঘটে যায় এক অবাক করা কান্ড। নেশার ঘোরে টলমল করছিল রূপ। ফলে গিনির জায়গায় মিনিকে সিঁদুর পরিয়ে দেয় সে। এই দেখে ছুটে আসে মিনাক্ষি। রূপের এমন কিংকর্তব্যবিমূঢ় কাজের জন্য বেশ রেগে যায় মীনাক্ষী। আর সেটাই স্বাভাবিক কারণ মিনি তার মেয়ে।
এরপর মিনি তার মাকে বলে রুপ আগের থেকেই মদ্যপ অবস্থায় ছিল। এর আগে জোর করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল রূপ। এসব শুনে পাথর হয়ে যায় গিনি। সেই আগের রূপের সাথে এই রূপের কোন মিল খুঁজে পায় না সে। বাড়ি ভর্তি লোকজনের সামনে ছেলের হবু শ্বশুর বাড়ির সামনে লজ্জায় মাথা নিচু হয়ে যায় রূপের বাবার।
ময়ূরী চাপে পড়ে রূপের কাছে গিয়ে তাকে যা নয় তাই শোনাতে শুরু করে। তখন রূপ ময়ূরীকে বলে, ময়ূরীর জন্যই আজ গিনির মতন একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে তাকে। মেঘের মতন ভালো মেয়ের সংসার ভেঙেছে সে আর এখন রূপ সান্যালকে লম্পট বলছে! এই শুনে সেখানে ছুটে আসে নীল। রূপের কথায় আকাশ ভেঙে পড়ে তার মাথায়। তার মানে এইসবের পেছনে ছিল ময়ূরী? গোটা বাড়ি আলোয় আলোকিত থাকলেও তাদের মন থেকে যেন সমস্ত আলো মুছে যায়। যদি সত্যিই এমন কিছু হয় আর ধরা পড়ে ময়ূরী তাহলে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram

