সূর্যকে ক্ষমা করল না দীপা! দীপার সাথে করা ভুলের শাস্তি পেতে চলেছে সূর্য! টিভির আগে ফাঁস আগাম গল্প

দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে (Anuraher Chhowa) এল সেই দিন। সূর্যের (Surjyo) সামনে এল আসল সত্যি। এতদিন মিশকার (Mishka) কথা বিশ্বাস করে সূর্য ভেবে এসেছিল, সে কোনোদিন বাবা হতে পারবে না। তাই সোনা (sona) ও রূপাকে (Rupa) নিজের সন্তানরূপে অস্বীকার করেছিল। তবে এবার সূর্যের সামনে আসল রিপোর্ট আসতে সূর্য নিজের সব ভুল বুঝতে পারে।
অন্যদিকে দীপা (Deepa) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। সূর্য দীপার কাছে ক্ষমা চাইতে গিয়ে জানতে পারে দীপা খুবই অসুস্থ হয়ে পড়েছে। কবির ও লাবণ্য তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। যা শুনে ভয় পেয়ে যায় সূর্য। সূর্য ছুটে যায় হাসপাতালে দীপাকে দেখতে। সূর্য এতদিন দীপাকে মিশকার কথায় দূরে সরিয়ে রেখেছিল।
সূর্যের মনে মিশকা ঢুকিয়েছিল, দীপার সঙ্গে কবিরের সম্পর্ক রয়েছে। যেখানে দীপা কবিরকে দাদা বলে সম্মান করত। আর মিশকার কথা শুনে সূর্য দীপাকে বাড়ি থেকে বের করে দেয়। ছোট্ট সন্তান রূপাকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে দীপা। অন্যদিকে, সোনাকে লাবণ্য সূর্যের হাতে তুলে দেয়, একজন অনাথ শিশুর পরিচয় দিয়ে।
সূর্যের জন্যই দীপা সোনার থেকে এতদিন আলাদা ছিল। রূপা তার প্রাপ্য অধিকার পায়নি। দীপা তার সকলকিছু হারিয়ে ফেলেছিল। বারংবার দীপা সূর্যের কাছে ভিক্ষা চেয়েছে, তাকে সত্যিটা বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু সূর্যের কাছে রিপোর্টের দাম সম্পর্কের থেকেও উপরে। তাই দীপাকে সূর্য কোনোদিন নিজের করে নিতে পারেনি। এবার ডিএনএ রিপোর্টে নিজের সঙ্গে সোনা ও রূপার ডিএনএ ম্যাচ হওয়ার পর সূর্য যখন দীপার কাছে ক্ষমা চাইবে, তখন দীপা আর সূর্যকে ক্ষমা করবে না।
দীপার বলে, এতদিন নিজের স্ত্রী সত্যিটা বলে এসেছে, কিন্তু সূর্য বিশ্বাস করেনি। আজ একটা রিপোর্ট যখন সত্যিটা দেখালো, তখনই সব বিশ্বাস হয়ে গেল? সম্পর্কের থেকেও রিপোর্টে বিশ্বাস বেশি সূর্যের কাছে। তাই দীপা ঠিক করবে সূর্যের বাড়িতে সে সোনা-রূপার মা হিসাবে থাকবে কিন্তু সূর্যের স্ত্রী হিসাবে নয়। সুতরাং, দর্শকদের ইচ্ছা এখনই পূরণ হবে না। মিল হবে না সূর্য-দীপার। এমনটাই মনে করছেন দর্শক।
View this post on Instagram

