খুব শীঘ্রই ছোট্ট সোনা রুপাকে আর দেখা যাবে না ‘অনুরাগের ছোঁয়া’তে! বড় বেলায় কোন অভিনেত্রীদের দেখা যাবে সোনা-রুপার চরিত্রে জেনে নিন এক ঝলকে

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষকে। স্টার জলসার এই ধারাবাহিকে সূর্য দীপার জুটি দর্শকের কাছে দারুন ভাবে পছন্দের প্রথম থেকেই। তারপরে এই ধারাবাহিকে আসে তাদের দুই যমজ মেয়ে সোনা এবং রুপা। তারা আসার পরেই ধারাবাহিকের জনপ্রিয়তা এখন শীর্ষে।

নতুন বছর পড়তেই বেঙ্গল টপার মানেই নাম রয়েছে অনুরাগের ছোঁয়ার। তবে বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় ধারাবাহিকটি তেলেগু সিরিয়াল ‘কার্তিকা দীপাম’ থেকে রিমেক করা। এখনো পর্যন্ত এই ধারাবাহিকটির গল্প অনুসরণ করেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এগিয়ে যাচ্ছে। তবে এই তেলেগু ধারাবাহিকের গল্প অনুসারে দেখানো হয়েছে যে আর কিছুদিনের মধ্যেই সূর্য দীপার ভুল বোঝাবুঝি মিটে যাবে। যেটা দর্শকরা কিছুদিন ধরেই চাইছিল।

গল্প অনুসারে খুব তাড়াতাড়ি তবলা মিশকার আসল সত্যিই সকলের সামনে এনে দেবে আর সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। তারা দুই মেয়েকে নিয়ে সুখের সংসার করতে শুরু করবে কিন্তু তার কিছুদিনের মধ্যেই তাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হবে আর সেখানে সূর্য এবং দীপা মারা যাবে। তারপরেই গল্পে নেওয়া হবে ১৪ বছরের লিপ। সেই লিপের পরেই দেখা যাবে সোনা এবং রুপা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তার মানে কয়েক দিনের মধ্যে সোনা রুপার এই দুই খুদে শিল্পীকে আর দেখা যাবে না ধারাবাহিকে।।

কিন্তু সোনা রুপা ১৪ বছর পরে বড় হয়ে যাবে আর তাদেরকে নিয়েই এগিয়ে যাবে অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকের গল্পটি। কিন্তু সোনা রুপা চরিত্রের কোন জনপ্রিয় অভিনেত্রীদের দেখা যাবে সেই নিয়ে এখন দর্শকমহলে তুমুল চর্চা চলছে। প্রত্যেক ভক্তরাই তাদের তাদের প্রিয় অভিনেত্রীদের নাম তুলে আনছে সোনা রুপার চরিত্র অনুসারে। তাহলে আজ দেখে নেওয়া যাক সোনা-রুপার চরিত্রে কোন দুই অভিনেত্রীদের দেখতে পাওয়া যেতে পারে।

সোনার চরিত্রে অভিনয়ের জন্য ভক্তদের মধ্যে থেকে নাম এসেছে প্রথমেই অভিনেত্রী ইধিকা পালের যাকে আমরা এর আগে ‘রিমলি’ এবং ‘পিলু’তে অভিনয় করতে দেখেছি। তারপরেই নাম রয়েছে অভিনেত্রী শ্রাবণী ভুইয়া যাকে আমরা কিছুদিন আগেই দেখেছি ‘মাধবীলতা’তে অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করতে।

এবং রুপার চরিত্রে অভিনয় করার জন্য যে অভিনেত্রীদের নাম দর্শকরা বলছে তাদের মধ্যে অন্যতম হলেও সৃজলা গুহ যাকে দর্শক ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে দারুন জনপ্রিয়তা দিয়েছিল। আর তারপরেই রয়েছে অভিনেত্রী প্রত্যুশা পালের নাম যাকে দেখা গিয়েছিল ‘মহালক্ষী’ ধারাবাহিকে মা লক্ষ্মীর ভূমিকায়।

তবে এখনো পর্যন্ত ধারাবাহিক নির্মাতা বা চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো রকম অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তাই পরবর্তী দিনে জানা যাবে সোনা এবং রুপার বড় বেলার চরিত্রে ধারাবাহিক নির্মাতারা কোন দুই অভিনেত্রীদের বেছে নেন।

Back to top button