Anurager Chhowa: যে সূর্য এতদিন সকলের চোখে খারাপ ছিল আজ তার দুঃখে চোখে জল দর্শকের
এতদিনের সূর্যের সেই রাগ-তেজ এক সেকেন্ডে শেষ! ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে অনুশোচনায় হাসপাতালেই ভেঙে পড়ল সূর্য! সূর্যের কষ্ট চোখে জল এনে দিল দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বহুদিন ধরে সূর্যের সামনে সকল সত্যি আসতে গিয়েও কিছু না কিছু বাধা সেই সত্যিকে আড়াল করে দেয়। এর পেছনে ছিল সূর্যের বন্ধু মিশকা। সে বারংবার সূর্যকে আসল সত্যি থেকে দূরে সরিয়ে রেখেছিল। কারণ মিশকা সূর্যকে ভালোবাসে। আর তাই সূর্যের জীবন থেকে দীপাকে সরাতে দীপার নামে ভুল অভিযোগ দেয়। সূর্য ভাবে ছোট্ট সোনা-রূপা দীপা ও কবিরের সন্তান। গল্প এবার নতুন মোড় নিতে চলেছে। সূর্য আগেই জেনেছে, কবির কোনোদিনও বাবা হতে পারবে না। এতদিন সকলেই চেয়েছিল সন্তানদের সঙ্গে সূর্য ডিএনএ টেস্ট করুক। কিন্তু সূর্য রাজি হয়নি।
এবার কবিরের সত্য সূর্যের সামনে আসতে সূর্য সিদ্ধান্ত নেয়, নিজে চোখে এবার আসল সত্যি সে দেখবে। এদিকে দুর্ঘটনার পর থেকেই দীপার শরীর খারাপের দিকে এগোতে থাকে। অপরদিকে সূর্য নিজের টেস্টের পাশাপাশি সন্তানদের সাথে টেস্টও করায়। মিশকা আগেরবারের মতোই সূর্যের টেস্ট রিপোর্ট আবার ভুল বের করায়। কিন্তু এবার সেই রিপোর্ট দেখে সূর্যের সন্দেহ হয়। তাই সে নিজে সন্তানদের সঙ্গে তার ডিএনএ রিপোর্ট দেখার জন্য ডাক্তারের কাছে যায়। পরক্ষনেই সেই রিপোর্ট সূর্যের হাতে আসে। সেখানে সে দেখতে পায় সোনা ও রূপার সঙ্গে তার ডিএনএ ১০০ শতাংশ মিলে গিয়েছে।
রিপোর্ট দেখে সূর্য পাগলের মতো হয়ে গিয়েছে। এতদিন দীপাকে সে অনেক দোষারোপ করেছে। কারোর কথা না শুনে বারংবার অপমানিত করেছে। এমনকি বাড়ি থেকে বের করেও দিয়েছে। সূর্যের সেই ব্যবহার দেখে দর্শকরাও বিশাল খেপে যায়। এমনকি ধারাবাহিক না দেখার কথাও অনেকে বলেন। কিন্তু এবার সব সত্যি জেনে সূর্যের যে মানসিক অবস্থা হয়েছে, তা দেখে দর্শকদের চোখেও জল এনে দিল। সূর্য সত্যিটা জেনে একেবারে ভেঙে পড়েছে। সে বুঝে উঠতে পারছে না, কিভাবে সে দীপার কাছে ক্ষমা চাইবে।
কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে সোজা দীপার কাছে যাওয়ার জন্য পাগলের মতো কান্ড ঘটাতে থাকে সূর্য। মাঝ রাস্তায় পুলিশ ধরলে সে গাড়ি রেখে দীপার কাছে চলে আসতে চায়। এমন সময় বাড়িতে দীপা অনেক অসুস্থ হয়ে পরে। সেও সূর্যকে সামনে দেখতে চায়। দীপার একটাই উদ্দেশ্য, সোনা-রূপাকে যেন সূর্য নিজের সন্তান রূপে কাছে টেনে নেয়। এমন কথাই বলতে বলতে দীপা হঠাৎ লুটিয়ে পরে। আর সেখানেই উপস্থিত ছিল সোনা, রূপা, লাবণ্য, কবির সকলেই। দীপাকে এরূপ অবস্থায় দেখে সকলে ভয় পেয়ে যায়। সোনা-রূপা দীপাকে মা মা বলে ডাকতে শুরু করে। কিন্তু দীপার কোনও হুশ নেই। রূপা তখন লাবন্যকে প্রশ্ন করে, মা কি তাদের ছেড়ে চলে গিয়েছে।
লাবণ্য সন্তানদের চুপ করিয়ে দীপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এতদিন নিজের সবকিছুকে দূরে সরিয়ে সূর্য কষ্ট পাচ্ছিল। আর আজ যখন সূর্যের সামনে সকল সত্যি এল, তখন দীপার এরূপ অবস্থা। সূর্য এমনিতেই অনেক ভেঙে পড়েছে। এবার দীপার এরূপ অবস্থার কথা শুনলে সূর্যের কিরূপ অনুভূতি হতে পারে, তা ভেবেই দর্শকরা চিন্তায় পড়েছে! আদোও দীপা ফিরে আসবে? নাকি দীপার মৃত্যর খবরে সূর্য আর নিজেকে সামলাতে পারবে না? সবকিছু কাছে পেয়েও আবার হারাতে বসবে সূর্য? সূর্যের জন্য এবার কষ্ট পাচ্ছে তার ভক্তরাও।
View this post on Instagram

