পাক্কা খবর! আর ছোটপর্দা নয় জনপ্রিয় প্রোডাকশন হাউজের হাত ধরে বড় পর্দায় ‘উচ্ছেবাবু’ আদৃত

টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আদৃত রায় (আদৃত রায়)। ২০২১ সালে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক আদৃতকে একরাশ জনপ্রিয়তা এনে দেয়। মিঠাই শুরু হওয়ার পর থেকে এই অভিনেতাকে উচ্ছেবাবু অথবা সিদ্ধার্থ বলেই দর্শকরা চিনেছেন। সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে তাঁর জুটি এখনো অব্দি জি বাংলার সেরা জুটি বলে গণ্য করা হয়। এই ধারাবাহিকের ধরুন প্রায় তিন বছর চলচ্চিত্র জগত থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন আদৃত।
যারা এই অভিনেতার ডাই হার্ট ফ্যান বা এই অভিনয় জগতের তারকাদের বিষয়ে খোঁজখবর রেখে থাকেন তারা হয়তো জেনে থাকবেন টলিপাড়ায় আদৃত কিন্তু শুরুতেই ধারাবাহিকের নায়ক ছিলেন না বা বাংলা ধারাবাহিক দিয়ে তিনি তার যাত্রা শুরু করেননি। এই অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন সিনেমায় ভর করে।
বাংলা চলচ্চিত্র জগতকে একাধিক সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃত অভিনীত ছবি ‘নূর জাহান’। পরে ‘প্রেম আমার ২’ ছবিতেও আদৃত মুখ্য চরিত্রে ছিলেন। তবে বড় পর্দায় দর্শকদের মনে তেমন একটা নজরকাড়া জায়গা তৈরি করতে পারেননি অভিনেতা তা বলাই বাহুল্য। তাই সিনেমা ছেড়ে সিরিয়ালে যখন নাম লেখালেন, তখন আদৃতকে সমালোচনার মুখেও পড়তে হয়। কিন্তু ছোট পর্দায় তাঁর অভিনীত সিদ্ধার্থ চরিত্রটি যাবতীয় কটাক্ষের উত্তর দিয়েছিল।
এইবার তার অনুরাগীদের জন্য রয়েছে সুখবর, আদৃত ফিরতে চলেছেন বড় পর্দায়। সিরিয়ালে পা রাখার আগে ‘পাসওয়ার্ড’ এবং ‘পরিণীতা’র মতো ছবিতেও আদৃতকে দেখা গিয়েছিল আদৃতকে। তবে টলিপাড়ার সূত্রের দাবি, আবারো সিনেমার জগতে ফেরার জন্য এবার তিনি মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবিকেই বেছে নিয়েছেন। শোনা যাচ্ছে ছবির নাম হতে চলেছে ‘পাগল প্রেমী’। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটি হতে চলেছে একটি প্রেমের ছবি। প্রযোজনায় এসভিএফ।

ছবিতে আদৃতের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, সেটা এখন অব্দি ঠিক করা হয়নি। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন অভিরূপ ঘোষ। এর আগে জনপ্রিয় সিনেমা ‘কে: সিক্রেট আই’, ‘ব্রহ্মদৈত্য’-র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। এছাড়াও তিনি ‘ব্যাধ’ এবং ‘দ্য বেঙ্গল স্ক্যাম: বিমা কাণ্ড’-এর মতো ওয়েব সিরিজও উপহার দিয়েছেন দর্শকদের।

