‘সিধাই’ জুটির পর জি বাংলার সেরা জুটি স্বয়ম্ভু ‘জগদ্ধাত্রী’! কী বলছেন আপনারা?

বর্তমান সময়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে পিছনে ফেলে এগিয়ে গেছে এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়ার মতন ধারাবাহিককেও টেক্কা দিয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের এতটা জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে সবার প্রথমেই আসে নায়িকা জগদ্ধাত্রী। আর পাঁচটা ধারাবাহিকের থেকে সম্পূর্ণ ভিন্ন একজন নায়িকা জগদ্ধাত্রী। ধারাবাহিকের অ্যাকশন কুইন সে। তবে তার পাশাপাশি আরও একজন রয়েছে যার কথা উল্লেখ না করলেই নয় তিনি হলেন নায়ক স্বয়ম্ভু।

এই ধারাবাহিকটি নারী কেন্দ্রিক তাই নায়িকার ভূমিকাই প্রাধান্য দেওয়া হয় ঠিকই। তবুও নায়কের ভূমিকাও কিছু কম নেই। অন্যান্য ধারাবাহিকের থেকে এই ধারাবাহিকের নায়ক একেবারে অন্য ধাঁচে গড়া। এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ স্বয়ম্ভু চরিত্রটি বুঝদার, শান্তশিষ্ট, পরিবার কেন্দ্রিক, রোমান্টিক এক কথায় নায়ক সুলভ সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান।
উঠতে বসতে প্রত্যেকটি বিষয়ে এই ধারাবাহিকের নায়ক তার নায়িকার পাশে থাকে। বাবা মায়ের প্রতি অসীম শ্রদ্ধা তার মনে। নিজের পরিবারকে নিয়ে ভালো থাকতে চায় সে অথচ তার মধ্যে কোনরকম কোন লোভ নেই। এমন একটি চরিত্রকে ভালো না বেসে দর্শকরা যাবেন কোথায়। তাই এই ধারাবাহিতকটির জনপ্রিয়তার পিছনে তার অবদান অনস্বীকার্য।

বেশ কয়েক মাস হল শেষ হয়েছে মিঠাই। যতদিন অব্দি মিঠাই ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রচারিত হত ততদিন অব্দি জি বাংলার সেরা জুটি ছিল সিধাই জুটি। কিন্তু মিঠাই শেষ হওয়ার পর বর্তমানে জি বাংলার সবথেকে সেরা জুটিটি হচ্ছে স্বয়ম্ভু জগদ্ধাত্রী। মিঠাই আর সিদ্ধার্থের পর এই দুই নায়ক-নায়িকাকেই সেরা জুটির তকমা দিলেন দর্শক মহল।

