আবার রিপোর্ট বদলালো মিশকা, উল্টোদিকে জয় ও সূর্যের প্ল্যানে সব সত্যি এলো সামনে!
আসল ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে নিজের ভুল বুঝল সূর্য! সোনা, রূপা ও দীপাকে কাছে টেনে নিল সে! আসছে চমকদার পর্ব

কবির (Kabir) কোনওদিনও বাবা হতে পারবে না! এই কথাটি শুনে অবাক হয়ে যায় সূর্য (Surjyo)। এতদিন দীপার (Deepa) সঙ্গে কবিরকে জড়িয়ে দীপাকে অনেক অপমান করেছে। এবার নিজের ভুল বুঝতে পেরে সূর্য নিজের কাছে নিজে ছোট হয়ে যায়। স্টার জলসার (star Jalsha) জনপ্রিয় ধারবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। খুব শীঘ্রই গল্পে আসতে চলেছে নতুন ট্যুইস্ট। গল্প নিতে চলেছে নতুন মোড়। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান।
মিশকার (mishka) কথায়, এতদিন দীপাকে সন্দেহ করে এসেছে সূর্য। সূর্য মনে করেছিল, সোনা (sona)–রূপা (Rupa) দীপা ও কবিরের সন্তান। সম্প্রতি দুর্ঘটনায় গুরুতর আহত হয় দীপা। দীপাকে দেখে সূর্য নিজেকেই দোষ দিতে থাকে। সোনা-রূপাকে দীপার থেকে আলাদা করা জন্য দীপার এমন অবস্থা হয়েছে, এমনটাই মনে করে সূর্য। আর তাই সে ঠিক করে আবার নতুন করে নিজের ডিএনএ টেস্ট করবে।
মিশকা সূর্যের এই পরিকল্পনার কথা শুনে ভয় পায়ে যায়। তার মনে হয়, যদি সূর্যের সামনে সকল সত্যি এসে যায়, তাহলে এতদিনের সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে মিশকার। তাই সে ডাক্তারকে ভয় দেখিয়ে আবার সূর্যের রিপোর্ট বদল করার কথা বলে। এদিকে সূর্য ডাক্তারের থেকে জানতে পারে কবির কোনোদিনও বাবা হতে পারবে না। তাই নিজের ডিএনএ টেস্টের রিপোর্ট দেখার জন্য আরও উতলা হয়ে পরে সে। এদিকে দীপার মনে হয় সে হয়তো বেশিদিন বাঁচবে না।
দীপা সূর্যকে বলে, সে না বাঁচলেও কোনও ক্ষতি নেই, কিন্তু সূর্য যেন সোনা-রূপাকে নিজের মেয়ে হিসাবে মেনে নেয়। আর তাই শুনে সোনা-রূপার মন খারাপ হয়ে যায়। তাদের মনেও ভয় ঢুকে যায় যে হয়তো তারা মাকে হারিয়ে ফেলবে। সূর্য কাউকে কিছু না জানিয়েই লাবণ্যের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পরে নিজের ডিএনএ টেস্ট করানোর জন্য।
মিশকা যদিও ডাক্তারকে ভয় দেখিয়েছে। তবে সূর্যের ভয়ে ও ডাক্তারির প্রতি ভালোবাসা থাকায় মিশকার কথা শুনে তিনি রিপোর্ট চেঞ্জ করে না। সূর্যের হাতে তুলে দেয় আসল রিপোর্ট। যা দেখে সূর্য বুঝে যায়, সোনা-রূপা তারই মেয়ে। এই আনন্দে সূর্য এসে সোনা-রূপাকে জড়িয়ে ধরে। হয়তো এমনটাই এবার ঘটতে চলেছে। তবে দীপার কি হবে, আদোও দর্শক দীপা ও সূর্যের একসঙ্গে সুন্দর সংসার যাপন দেখতে পাবে কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন।
View this post on Instagram

