বাংলা মিডিয়ামে সুহানার চরিত্রে সম্পূর্ণার বদলে আসছে জনপ্রিয় অভিনেত্রী! নাম জানলে আনন্দে লাফাবেন ভক্তরা
গল্পে ট্যুইস্ট আনতে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী!

বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপি (TRP) খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ ধারাবাহিক টিআরপির তালিকায় নিচে নামলেই সেই ধারাবাহিকের ইতি টেনে চ্যানেল নিয়ে আসে নতুন ধারাবাহিক। এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই সেই ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় আসন্ন ধারাবাহিক। সম্প্রতি কিছুদিন তাই বহু ধারাবাহিক ইতির খাতায় নাম লিখিয়েছে। অন্যদিকে চ্যানেলগুলোতে এসেছে নতুন নতুন মেগা।
স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলা (Zee Bangla) একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে এসেছে দর্শকদের জন্য। একে ওপরের কম্পিটিটর হয়ে উঠছে সেইসব সিরিয়ালগুলি। কোনটা ছেড়ে মানুষ কোনটা দেখবে, তা নিয়েই সংশয়ে দর্শক। কিছুদিনের মধ্যেই স্টার জলসার বহু ধারাবাহিক ইতির খাতায় নাম লেখাতে চলেছে। যেমন গাঁটছড়া, এক্কা দোক্কা সহ অন্যান্য ধারাবাহিক। বহুদিন ধরেই দর্শকদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, বন্ধ হবে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। কারণ বর্তমানে ধারাবাহিকের টিআরপি অনেক কমে গিয়েছে।
ধারাবাহিকটি শুরুর সময় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এক অন্যরকমের গল্প নিয়ে শুরু হয়ছিল ‘বাংলা মিডিয়াম’। গল্পের বিষয় ছিল, বাংলা মিডিয়ামে পড়েও যোগ্য মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াতে পারেন। আর সেটাই ইংলিশ মিডিয়ামের চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরছিল ধারাবাহিকের নায়িকা ইন্দিরা সরকার ওরফে তিয়াস লেপ্চা। ধারাবাহিকে নায়ক বিক্রম চ্যাটার্জী অর্থাৎ ভিকির চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য।
ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বাংলা মিডিয়ামকেও সঠিক সম্মানীয় স্থান ফিরিয়ে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল ধারাবাহিকের নায়িকার কাছে। ধারাবাহিকের যত পর্ব এগোয়, ততই সময়ের সাথে সেই উদ্দেশ্য থেকে অনেকটা সরে যায় এই গল্প। আর তাতেই অনেকে মনে করেছিলেন শেষ হতে পারে এই মেগা। সম্প্রতি আসা একটি খবর ‘বাংলা মিডিয়াম’ দর্শকদের মনে একটু স্বস্তি জাগিয়েছে। ধারাবাহিকের গল্পে নয়া ট্যুইস্ট আনার জন্য আসছে জনপ্রিয় অভিনেত্রী। আর সেই চরিত্রে অভিনয় করবেন মিষ্টি সিং (Misty Singh)। বেশ কিছুমাস তিনি ছোট পর্দা থেকে দূরে ছিলেন।

শোনা যাচ্ছে, এবার তাঁকে দেখা যাবে সুহানার চরিত্রে। আগস্টেই বিদায় নিয়েছিলেন সম্পূর্ণা লাহিড়ী। তিনি এই চরিত্রে অভিনয় করছিলেন। ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করা ধনী পরিবারের অহংকারী মেয়ে সুহানার ভূমিকায় বেশ প্রশংসা কুড়িয়েছেন সম্পূর্ণা। অর্থাৎ মিষ্টি ফিরছেন একটি নেগেটিভ চরিত্রেই। জানা গিয়েছিল, চ্যানেল এবং প্রোডাকশন হাউসের সম্মিলিত সিদ্ধান্তেই সম্পূর্ণ বিদায় নিয়েছিলেন। তাঁদের কথায় সম্পূর্ণার দ্বারা সুহানা চরিত্রটা তেমনভাবে দাঁড়াচ্ছে না। এবার এটাই দেখার মিষ্টিকে এই চরিত্রে দর্শকরা কেমন ভাবে গ্রহণ করেন!

