শর্তের বাইরে বেরিয়ে যাচ্ছে ওমকার শ্রাবণের সম্পর্ক, তবে কি ভালোবাসা বাসা বাঁধছে তাদের মধ্যে?
ভালোবাসা চুক্তি মানে না, চুক্তির ঊর্ধ্বে এগিয়ে যাচ্ছে শ্রাবণ ওমের সম্পর্ক, চুক্তি কি বদলে যাবে ভালোবাসায়?

বর্তমানে স্টার জলসায় শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। সম্প্রতি স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত একটি ধারাবাহিক যার নাম LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)।
একেবারে নতুন একটি জুটিতে উপস্থাপন করা হয়েছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। এই নতুন জুটি নিয়ে শুরু হওয়া ধারাবাহিকের গল্প শুরুতেই মন জয় করে নিয়েছে দর্শকদের। একেবারে শুরুতেই সম্পন্ন হয়েছে নায়ক নায়িকার বিয়ে।
তবে এটি কোনো যে সে বিয়ে নয়, এটি হলো একটি চুক্তিবদ্ধ বিয়ে। বিয়েটা হওয়ার আগে নায়ক নায়িকার মাঝে বেশ কিছু চুক্তির বেড়াজাল তৈরি হয়েছে আর কতদিন তারা একসাথে থাকবে ততদিন পর্যন্ত সেই চুক্তি গুলি মেনে চলতে হবে তাদের। তবে এইবার চুক্তির বাইরে গিয়ে এগিয়ে যাচ্ছে নায়ক নায়িকার সম্পর্ক।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যা দেখে বেশ সন্তুষ্ট হয়েছে দর্শক মহল। কারণ তারা চাইছিলেন ধীরে ধীরে যাতে ওম আর শ্রাবণ কাছাকাছি আসে। এই প্রোমোতে দেখানো হয়েছে একটি বারে গান গাইছে নায়িকা শ্রাবণ।
সেখানে পৌঁছে যায় ওম আর চিৎকার করে বলে, “আমার পার্টিতে না থেকে অন্য জায়গায় গান গাওয়া হচ্ছে? চুক্তির সব টাকা হাতে পেয়ে সব ভুলে গেছেন?” তখন নায়িকা বলে, “আমাদের চুক্তির জন্য যত টাকা নিয়েছি সব আমি গান গেয়ে শোধ করে দেব।” এই চুক্তি কি ভালোবাসায় পরিণত হবে? কি মনে হয় দর্শকদের?
View this post on Instagram

