কবির বাবা হতে পারবেনা সত্যিটা এবার সূর্যর সামনে, ডিএনএ টেস্টের আগে আরো এক সত্যের সম্মুখীন সূর্য

কোনদিনও বাবা হতে পারবে না কবির, তাহলে সোনা রুপা কার সন্তান? সত্যের মুখোমুখি সূর্য

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এই ধারাবাহিকের মধ্যমণি হল সোনা এবং রুপা। ধারাবাহিকটি বর্তমানে টিআরপিতে প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এলেও দর্শকদের ধারণা সূর্য দীপার মিলন পুনরায় ধারাবাহিনীর স্থান ফিরিয়ে দেবে।

এদিনের পর্বে দেখা যায়, জয়ের সঙ্গে নিজের মনের দুঃখ ভাগ করে নেয় সূর্য। জয় সূর্যকে বারবার বলতে থাকে সে যেন আরো একবার সোনা রুপার কথা ভাবে। সে যদি সোনা রুপা সূর্যের নিজের মেয়ে না হয় তাহলে ওদের প্রতি এত টান কিসের? ভাবতে থাকে সূর্য। এরপর জয়ের কথায় আরও একবার টেস্ট করাতে রাজি হয়ে যায় সে।

এরপর সূর্য মিশকার সাথে এক উকিলের কাছে যায়। কারন সে ঠিক করে নিয়েছে দীপা সুস্থ হয়ে উঠলে সোনাকে নিয়ে আলাদা হয়ে যাবে। তখন উকিল তাকে বলে সোনার কাস্টারি পেতে গেলে আগে সূর্যকে প্রমাণ করতে হবে যে সোনা তার নিজের মেয়ে আর নয়তো সোনা দীপার অবৈধ সন্তান। সে ঠিক করে ডিএনএ টেস্ট করাবে আর মিশকা মনে মনে ভাবতে থাকে আগের দুবারের মতন এবারেও সে রিপোর্ট পাল্টে দেবে।

ধারাবাহিকের আগামী পর্ব হতে চলেছে জমজমাট। সূর্য জানতে পারে দীপা তার দাদা বৌদিকে দিয়ে বন্ডে সই করিয়ে হসপিটাল ছেড়ে চলে গিয়েছে। সে দীপার কাছে গিয়ে তার সাথে কথা বলে তাকে কিছু ওষুধ লিখে দিয়ে আবারো হসপিটালে ফিরে আসে আর তখনই দেখতে পায় শিবানীকে। শিবানী হলো কবিরের স্ত্রী। ডাক্তারের সামনে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করতে থাকে শিবানী।

এরপর সূর্য এসে ডাক্তারের কাছে গিয়ে আসল বিষয়টা জানতে চাইলে ডাক্তার সূর্যকে যা বলে তাতে আকাশ ভেঙে পড়ে সূর্যের মাথায়। ডাক্তার বলে ওনারা কখনো মা বাবা হতে পারবেন না কারণ কবির বাবা হতে অক্ষম। এবার কি তবে সত্যের মুখোমুখি হবে সূর্য? মিথ্যে দিয়ে চাপা দেওয়া সত্যিটাকে কি খুঁজতে বের করতে পারবে সে।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

Back to top button