জানেন হঠাৎ কোথায় হারিয়ে গেলেন ‘চোখের বালি’ ধারাবাহিকের ‘বিনোদিনী’ অভিনেত্রী তানিয়া?

যারা ধারাবাহিক জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা যারা নিত্যদিন রূপলি পর্দায় অভিনীত অভিনেতা অভিনেত্রীদের খোঁজখবর রাখেন তারা জেনে থাকবেন একসময় বাংলা টেলিভিশনে (Bengali Telivision) অভিনেত্রী তানিয়া গাঙ্গুলী (Tania Ganguly) ছিলেন অনেক পরিচিত মুখ। আজও ‘চোখের বালি’ (Choker Bali) ধারাবাহিকের বিনোদিনীর নাম নিলেই চোখের সামনে ভেসে ওঠে তার চেহারা। মূলত ওই চরিত্রটির জন্যই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অবশ্য আরও অনেক ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন তানিয়া। এত সুন্দরী এবং ভাল অভিনেত্রী হওয়া সত্ত্বেও কোথায় হারিয়ে গেলেন তানিয়া?

কালার্স বাংলাতে ‘মা দূর্গা’ ধারাবাহিকটি একসময় দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। ঘরে ঘরে এই ধারাবাহিক থেকে নিয়মিত দেখতেন দর্শক মহল। এই ধারাবাহিকের মা লক্ষ্মী চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল তাকে। আর সেটাই ছিল তার জীবনে অভিনয় জগতে প্রথম যাত্রা। পড়াশোনা করতে করতেই চলছিল ধারাবাহিকের শুটিং।

স্নাতক ডিগ্রি পাওয়ার পর পুরোদস্তুর অভিনয়কেই নিজের কেরিয়ার বানিয়ে তাতে মন দেন তিনি। মা লক্ষ্মীর চরিত্রের সুবাদে তার জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছিল। আর সেই জনপ্রিয়তা থেকেই জি বাংলা (Zee Bangla) থেকে ‘চোখের বালি’ সিরিয়ালের সুযোগ আসে এই অভিনেত্রীর কাছে। তানিয়াকে বিনোদিনীর চরিত্র দিয়ে নির্মাতারা কিছু ভুল করেননি। এই ধারাবাহিকের ব্যাপক সাফল্যের পর আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ধারাবাহিকের অভিনয় করে গিয়েছেন তিনি। তিনি ‘দুগ্গা দুগ্গা’, ‘জীবন জ্যোতি’, ‘সাত ভাই চম্পা’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ এর মত একের পর এক সিরিয়াল থেকে ডাক পেয়েছেন।

শুধু যে কেবল নায়িকা হিসেবে তার পরিচিতি কেমনটা কিন্তু নয়, অভিনয় কেরিয়ারে খলনায়িকা হিসেবেও দাগ কেটেছেন দর্শকদের মনে। ‘কে আপন কে পর’ ধারাবাহিকের শুরুতে তিনি ছিলেন দেবীর চরিত্রে। এছাড়া ‘রাজকাহিনী’, ‘অতিথি’র মত সিনেমাতেও তিনি ছিলেন সুন্দরী খল নায়িকা। নিজের চোখের অভিব্যক্তিতে তানিয়া ৮ থেকে ৮০ এর নজর কেড়েছিলেন খুব সহজেই।

অভিনয় জগতে এত ভাল কেরিয়ারের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও আচমকা অভিনয় ছেড়ে দেন অভিনেত্রী তানিয়া গাঙ্গুলী। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলকে বিয়ে করে অভিনয় থেকে দূরে সরে যান তিনি। বর্তমানে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। এখন সংসারের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন তানিয়া। অভিনয় ছেড়ে এখন উচ্চ শিক্ষার স্বপ্নপূরণ করতেই ব্যস্ত তানিয়া। তবে ভালো চরিত্র এবং চিত্রনাট্য পদের অবশ্যই অভিনয় জগতে ফিরবেন তিনি।

Back to top button