কৃষ্ণার হার ছিনতাই হতেই দোষ গেল পর্ণার ঘাড়ে, যা হবে সব দোষ বাড়ির বউয়ের! দেখে খেপে লাল ভক্তরা

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। সাধারণ ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। আর তাই দিয়েই দর্শকদের মাতিয়ে রেখেছে ধারাবাহিকের প্রতিটি অভিনেতা অভিনেত্রী।
প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে অবস্থান করে। একটি সাধারণ গল্প যে এত অসাধারণ হয়ে উঠবে ভাবতে পারেননি চ্যানেল কর্তৃপক্ষ। অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী পল্লবী শর্মা এই ধারাবাহিককে নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। এই জুটি ধীরে ধীরে দর্শক মহলের মনে একটি পাকাপাকি জায়গা করে নিয়েছে।
সম্প্রতি ধারাবাহিকের প্রধান নায়িকা পর্ণা বেশ জটিল সমস্যায় জর্জরিত। কারণ ধারাবাহিককে প্রবেশ করেছে এক অন্য অভিনেত্রী যার নজর সৃজনের দিকে। অন্যদিকে আবার সৃজনও বেশ দূরে সরিয়ে রেখেছে পর্ণাকে। এত কিছুর মাঝেও সব দিক সমানভাবে সামলে চলেছে ধারাবাহিকের নায়িকা।
তবে ধারাবাহিকের আগামী পর্ব দেখলে নায়িকার শাশুড়ি কৃষ্ণর ওপর বেশ রাগান্বিত হবেন দর্শকম মহল। আগামী পর্বে দেখা যাবে পর্ণার কথা না শুনেই রাস্তায় বেরিয়ে যান তার শাশুড়ি কৃষ্ণা। পিছন থেকে অনেকবার ডাকাডাকি করে পর্ণা। তবু তার কথায় কোনরকম কোন পাত্তা দেয় না তার শাশুড়ি।
এরপরই সামনে থেকে একটি বাইক আসে এবং তাতে বসেছিল দুইজন ব্যক্তি। তারা কৃষ্ণের সামনে এসে তার গলা থেকে হাতটা ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কৃষ্ণা, আর চোট পাট শুরু করে পর্ণার উপর। যত দোষ সব পর্ণার এমনটাই দাবি তার। এরপর পর্ণা তার শাশুড়ি মাকে কথা দেয় ওই গয়না তাকে সে ফিরিয়ে দেবে। কিন্তু এই কাজ কি করে করবে পর্ণা?

