শাশুড়ি মায়ের ঘুরতে যাওয়ার জন্য এবার নিজের গয়না বন্ধক রাখবে শিমুল! আসছে গল্পে দুর্ধর্ষ মোড়

এই মুহূর্তে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বাস্তববাদী একটি ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। এই ধারাবাহিকে নায়িকা চারজন নায়িকা রয়েছেন। ধারাবাহিকের প্রধান আকর্ষণ শিমুল অর্থাৎ মানালি দে। এর আগে জি বাংলার কোন ধারাবাহিকেই বাস্তবকে এতটা কঠোরভাবে তুলে ধরা হয়নি।

অনেক আশা নিয়ে একটা ছোট্ট আবদার করে পরাগ পলাশের মা মধুবালা। তিনি জীবনে কোথাও ঘুরতে যেতে পারেননি সবসময় তাকে তার হাবলি মেয়েটাকে সামলে রাখতে হয়েছিল। গোটা জীবন শুধু নিজের পরিবারের জন্য খেটে গিয়েছেন তিনি। মুখে একটা টু শব্দও করেননি। শেষ বয়সে এসে তার মনেও একটু ঘোড়ার সখ জেগেছে।

পাড়ার সকল বয়স্ক মহিলারা মিলে কাশি গোকুল এবং বৃন্দাবন দর্শনের পরিকল্পনা করেছেন। ঘোড়া বাবদ মোট ২০ হাজার টাকা লাগবে। এটুকুই নিজেদের ছেলেদের কাছে চান মধুবালা। কিন্তু দুজনেই দুজনার মতো হাত তুলে নেয় মধুবালা উপর থেকে। মনের কষ্টে দুঃখে অনেক কথাই বলতে থাকেন শিমুলের শাশুড়ি।

শিমুলের শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে খুব কষ্ট পায় শিমুল। তাই জন্যই সে তার শাশুড়ি মাকে বলে এই কুড়ি হাজার টাকার জন্য তার যাওয়া কখনোই আটকাবে না। তার এই কথা শুনে বেশ খানিকটা অবাক হয়েছিল সবাই। কারণ কুড়ি হাজার টাকা পরাগ পলাশের জন্য কোন ব্যাপার না হলেও শিমুলের মতন একজন গৃহবধুর কাছে অনেক বড় অংক। কিভাবে দেবে শিমুল?

ধারাবাহিকের আগামী পর্ব দেখলে সবটা পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। আগামী পর্বে দেখা যাবে শিমুল ফোন করেছে বিপাশাকে। সে একটা সোনার দোকানে যেতে চায় যেখানে একটি জিনিস বন্ধক রাখতে চায় শিমুল। কেন বন্ধক রাখবে সেটা হয়তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। একজন পরের বাড়ির মেয়ে যে তার শাশুড়ি মায়ের জন্য এতটা ভাবতে পারে তা শিমুলকে না দেখলে হয়তো বোঝা যেত না।

Back to top button