হিরো মা’রা যাবে এবার! চরম নাটকীয়তার শেষে হিরোকে ভিলেন দেখিয়ে শেষ করবে এই সিরিয়াল! অসন্তুষ্ট দর্শক

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘আলতা ফড়িং’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা অর্ণব মুখার্জিকে। কিন্তু কিছুদিন আগেই অর্ণব মুখার্জিকে খলনায়কের পরিণত করে ধারাবাহিক এসছে নতুন নায়ক অভিষেক বোস। যার ফলে দর্শকদের মধ্যে থেকে বহুদিন ধরে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল।
এমনকি ধারাবাহিকের জনপ্রিয়তা পড়ে যাওয়ার কারণ হিসাবেও অনেকে বলতে শুরু করেছিল নায়ককে খলনায়কে পরিণত করে দেওয়ার জন্য। তারপরে ধারাবাহিকের গল্প এমন ভাবে ঘুরে গেল যে কেউই কী হতে চলেছে তা বুঝতে পারছিল না। তারপর শুরু হয়েছিল ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার জল্পনা।
প্রথমে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সম্প্রচারিত হতো এই ধারাবাহিকটি। সেই জায়গায় শুরু হল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। মেয়েবেলার টাইম স্লট সামনে আসার পরে, জল্পনা উঠেছিল এবার হয়তো আলতা ফড়িং শেষ হয়ে যাবে কিন্তু সেই ধারাবাহিককে দেওয়া হলো সন্ধ্যা সাড়ে ৬ টার স্লটে। কিন্তু এবার জল্পনা ঘুরছে যে সেই স্লটেও আসতে চলেছে জলসার নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’।
সেই শুনে সকলেই বলছিল এবার হয়তো শেষ হয়ে যাবে ‘আলতা ফড়িং’। এবার কিছুটা নিশ্চিত হয়ে যাচ্ছে দর্শকরা। কারণ গল্প সেইদিকেই এগোচ্ছে, সম্প্রতি আলতাফড়িং এ দেখা যেতে চলেছে অভ্র এক্সিডেন্ট হয়ে মারা যাবে। আর তারপরে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার মতো তেমন কিছুই থাকবে না। তাই আলতা ফড়িং এর ভক্তরা এই জল্পনা উঠতেই মন খারাপ করছে। এ নিয়ে বহু মন্তব্য সামনে এসেছে।
তাদের মধ্যে এক নেটিজেন লিখেছেন,”আলতা ফড়িং এর আজকের এপিসোড দেখে শিওর হয়ে গেলাম খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আলতা ফড়িং । আজকের এপিসোডে অভ্রদ্বীপ এবং বাচ্চার মারাত্মক অ্যাকসিডেন্ট হয়েছে । তার মধ্যে অভ্রদ্বীপ এর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল । প্রিক্যাপে দেখালো এক্সপায়ার করে গেছে অভ্রদ্বীপ । তার মধ্যে আজকে ফ্ল্যাশব্যাকের স্ক্রিনগুলি দেখে আমার সত্যিই ভীষন কষ্ট হচ্ছিলো ।”

