রূপচর্চা করতে পার্লারে হাজির সন্ধ্যা, হাতের লোম তুলতেই পার্লারের মহিলাকে কষিয়ে চ ড় সন্ধ্যার

বেশ কয়েক মাস হল স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে সন্ধ্যা তারা (Sandhya Tara) ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোন এবং তাদের ভালোবাসার এক মানুষকে নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। মূলত ত্রিকোণ প্রেমকেই লক্ষ্য করে শুরু হয়েছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে অভিনয় করছেন অন্বেষা হাজরা। এই অভিনেত্রী সবার খুব পছন্দের। তার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের। প্রথম দিকে এই ধারাবাহিকটি চ্যানেলকে টিআরপিতে তেমন ভালো ফল দিতে না পারলেও ধীরে ধীরে ধারাবাহিকটি দর্শকদের মনের মতন হয়ে উঠছে। মাঝে একবার প্রথম পাঁচেও উঠে এসেছিল এই ধারাবাহিকের নাম।
অনেক সাধ্য শান্তির পর ঠিক হয় সন্ধ্যার বিয়ে। আকাশ নীলকে ভীষণ পছন্দ হয় তার। সন্ধ্যার কথা চিন্তা করেই তারা আকাশকে নিজের জীবন থেকে সরিয়ে দেয়। এরপর সন্ধ্যার সাথে বিয়ে হয়ে যায় আকাশের। কিন্তু আকাশ একদমই পছন্দ করে না সন্ধাকে। তার মতে সন্ধ্যা একটা গেঁও মেয়ে যার কোন রূপ নেই গুন নেই ফ্যাশন সেন্স নেই।
কিন্তু সন্ধ্যা এই কদিনেই তার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষকে খুব ভালোবেসে ফেলেছে। তার শাশুড়ি মা এখন তার নয়নের মনি। আকাশকেও খুব ভালোবাসে সন্ধ্যা তাই সব সময় চেষ্টা করে তার মন মতো হয়ে উঠতে। কিছুদিন ধরেই আকাশ তার পূর্ব প্রেমিকার কাছে চলে যাওয়ার জেদ ধরেছে তাই সন্ধ্যা নানারকম ভাবে চেষ্টা করে যাচ্ছে নিজেকে আকাশের উপযোগী করে তোলার। এবার সেই উদ্দেশ্যেই পার্লারে যায় সন্ধ্যা।
তবে পার্লারে গিয়ে সন্ধ্যার কান্ড কারখানা দেখে হেসেই খুন দর্শক মহল। পার্লারের এক মহিলা যখন তার হাতের লোম তোলার জন্য ভ্যাক্স করতে যায় তখনই চিৎকার করে ওঠে সন্ধ্যা আর টেনে চড় মারে পার্লারের ওই মহিলাটিকে। সন্ধ্যা জানে না এসব করতে গেলে একটু আধটু তো লাগবেই। সন্ধ্যার এই কাণ্ডকারখানা দেখে বেশ মজা পাচ্ছেন দর্শকম মহল।
View this post on Instagram

