আগে ছিল কেবল শাশুড়ি, এখন স্বামীও জুটেছে সেই দলে, এবার সূর্যর শিষ্য হলো সৃজন!

বর্তমানে একেবারে রমরমীয়ে চলছে জি বাংলার (Zee Bangla) এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী পল্লবী শর্মার জুটি ধীরে ধীরে দর্শক মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকটি একেবারে সাদা-মাটা পারিবারিক জীবনকে কেন্দ্র করে রচিত। ধারাবাহিক টিআরপি (TRP)-র তালিকাতেও স্থায়ী জায়গা পেয়েছে।

সম্প্রতি সৃজন জানতে পেরেছে যে সে এতদিন ধরে যে ম্যাডামের আন্ডারে কাজ করছিল এবং যে তাকে কাজ দিয়েছে সে আর কেউ নয় তার নিজের বউ। এই কথা জানার পর এক চরম ইগোর সৃষ্টি হয় তার মনে। আর তারপর থেকেই পাল্টে যায় নায়ক নায়িকার সম্পর্ক।

সৃজন মনে করে তার স্ত্রী তাকে ঠকিয়েছে। যে মেয়েটা সারা জীবন ধরে এত কিছু করে গেল যে মেয়েটা নিজের স্বামীর জন্য এত দূর অব্দি ভাবল তাকেই ভুল বুঝল সৃজন। শুধু ভুল বুঝেছে এমনটা কিন্তু নয়, রীতিমতো আক্রমণ করছে সে তার স্ত্রীকে।

পর্ণার শাশুড়ি ভাগ্য খুব খারাপ। কিন্তু সৃজন তার পাশে ছিল। বর্তমানে সেও তার মায়ের সঙ্গেই হাত মিলিয়েছে। এখন ছেলে আর মা মিলে প্ল্যান পরিকল্পনা করে ক্ষতি করার চেষ্টা করে অপমান করার চেষ্টা করে তার স্ত্রীকে। এই দৃশ্য দেখার পর দর্শকরা কোথাও যেন সূর্যের সাথে মিল পাচ্ছে সৃজনের। একেবারে যেন গুরু শিষ্যের খেলা। সৃজনের এমন ব্যবহার দেখে বহু দর্শক মন্তব্য করছেন যে বোধ হয় সূর্যের শিষ্য হয়ে উঠছে সৃজন।

কিন্তু আবার কোথাও যেন একটা বৈসাদৃশ্য রয়েছে। যখন লাবণ্য দীপাকে সহ্য করতে পারত না তখন সূর্য তার পাশে ছিল আর এখন যখন সূর্য তার পাশে নেই তখন লাবণ্য তার পাশে আছে। সেদিক থেকে পর্ণার ভাগ্য ভীষণ খারাপ। কারণ এখন তার পাশে না আছে তার শাশুড়ি না আছে তার স্বামী। তার এমন পরিস্থিতি দেখে সত্যিই খারাপ লাগছে ভক্তদের।

Back to top button