ঘুরতে যাওয়ার জন্য কুড়ি হাজার টাকা দিয়ে শাশুড়ির মন জয় করে নিল শিমুল

এই মুহূর্তে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বাস্তববাদী একটি ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা শিমুল। তবে এই ধারাবাহিকে নায়িকা শিমুল ছাড়াও আরো চারজন নায়িকা রয়েছেন। এর আগে জি বাংলার কোন ধারাবাহিকেই বাস্তবকে এতটা কঠোরভাবে তুলে ধরা হয়নি। ফলে ধারাবাহিকটি যেমন একদিকে সমালোচিত হয়েছে অন্যদিকে দর্শকদের প্রশংসাও পেয়েছে।
এ দিনের পর্বে পুতুল তার মাকে ভালোভাবেই বুঝিয়ে দেয় যে এই হাবলি মেয়েটাকে শিমুল ছাড়া আর কেউই কখনো ঘুরতে নিয়ে যায়নি। আর কেউ নিয়ে যাবেও না। পুতুলের বলা কথাগুলো ভাবতে থাকে তার মা। সত্যিই তো নিজের দাদারা যে দায়িত্ব পালন করেনি একটা পরের বাড়ির মেয়ে হয়ে সে এই কদিনেই কত আপন করে নিয়েছে তাকে। কিন্তু এত কিছুর পরেও যেহেতু তিনি নিজে কোন সুখ পাননি তাই বাড়ির বউকেও তিনি সেটা পেতে দেবেন না।
শিমুলের শাশুড়ি পরাগ এবং পলাশের কাছে একটি আবদার করে। প্রথমে সে পরাগের কাছে এসে বলে সে জানতে পেরেছে স্কুলের কিছু বকেয়া টাকা পেয়েছে পরাগ। আর তাই জন্যই তার কাছে কুড়ি হাজার টাকা চায় তার মা। কারণ পাড়ার সকলে মিলে কাশি বেড়াতে যাচ্ছে। সেখান থেকে মথুরা আর তারপর বৃন্দাবন। তিনিও যেতে চান।
আজ অব্দি সংসারের পিছনে খাটতে খাটতে কোথাও যাওয়া হয়নি তার। নিজের জন্য কখনো দু পয়সা খরচা করতে বলেনি তার ছেলেদের। এই প্রথম ছেলেদের কাছে কিছু চাইছে তাদের মা। কুড়ি হাজার টাকার কথা শুনে দুই ছেলের মুখ একেবারে শুকিয়ে যায়। পরাগ বলে সে তার সব টাকা ফিক্স ডিপোজিট করে নিয়েছে আর পলাশ বলে তার সামনে বিয়ে, বাবাতো কোন টাকা রেখে যায়নি সব তাকেই খরচা করতে হবে। এই বলে দুজনেই হাত তুলে নেয়।
ছেলেদের এমন প্রত্যুত্তরে মন ভেঙ্গে যায় তাদের মায়ের। পুতুল অব্দি তার দুই ভাইএর এমন ব্যবহার দেখে অবাক। শিমুলের শাশুড়ি মা দুঃখ করে বলেন “কখনো কোন বড় অসুখ-বিসুখের জন্য টাকা খরচা করতে হয়নি। যা হয়েছে সব ঘরেই সারিয়ে নিয়েছি। আর আজ কুড়ি হাজার টাকার নাম শুনে সবাই পালাচ্ছে।” অনেকক্ষণ সব শুনছিল শিমুল এইবার সে উঠে এসে বলে, “কুড়ি হাজার টাকার জন্য আপনার ঘুরতে যাওয়া আটকাবে না।” তবে কি এবার নিজেই কুড়ি হাজার টাকা দেবে শিমুল তার শাশুড়িকে?
View this post on Instagram

