প্রথম এপিসোডেই বাজিমাত তোমাদের রানীর!হিয়া-উজানের পর আবার ডাক্তারদের প্রেম কাহিনী নিয়ে এলো জলসা
হিয়া-উজান, রাধিকা-অনির্বাণের পর আবার দুই ডাক্তারের গল্প নিয়ে শুরু হল তোমাদের রানী, প্রথম এপিসোডেই বাজিমাত

অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান হলো। আজ অর্থাৎ ৮ই সেপ্টেম্বর থেকে স্টার জলসা পর্দায় (Star Jalsha) শুরু হল দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। প্রথম পর্বেই বাজিমাত করলো তোমাদের রানী। ভক্তদের দাবি বহুদিন পর কোন ধারাবাহিকের প্রথম পর্ব এত ভালো লাগলো তাদের।
ধারাবাহিকের শুরুতেই সবাই ফ্যান হয়ে গেল নায়কের। ধারাবাহিকের নায়ক পেশার একজন ডাক্তার। অল্প বয়সেই বেশ সাফল্য অর্জন করেছে সে। সম্প্রতি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি ওপেন হার্ট সার্জারির। আর সার্জারি জন্য যে হার্ট টা প্রয়োজন সেটা তিনি নিজেই পাহারা দিয়ে আনছেন। আর দোষের মধ্যে একটু মাথা গরম তার।
অন্যদিকে ধারাবাহিকের নায়িকা বেশ স্বতঃস্ফূর্ত এবং প্রাণোচ্ছল। পড়াশোনায় সেরা এই রানী। উচ্চ মাধ্যমিকে গোটা জেলায় প্রথম হয়েছে সে। বাড়িতেও তাকে সবাই বেশ ভালোবাসে তবে পরিবারের কিছু সদস্য মেয়ে হয়ে তার এত লাফালাফি সহ্য করতে পারে না। নায়িকার বাড়ির রীতি অনুযায়ী মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর সেই রীতি মেনেই নায়িকার বাবা নায়িকার বিয়ে ঠিক করে কলকাতায়। নায়িকাও কলকাতায় যেতে চায় তবে বিয়ে করে নয় বরং ডাক্তারির পড়াশোনা করতে।
অন্যদিকে রয়েছে আরো এক বড় টুইস্ট। নায়িকার বান্ধবী নায়িকার একেবারে উল্টো। সে ভীষণভাবে বিয়ে পাগল। আর নায়কের দাদার সঙ্গেই জমিয়ে প্রেম করছে সে। নায়িকা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে এত তাড়াতাড়ি বিয়েটা করে নিজের জীবনটাকে যেন সে নষ্ট না করে কিন্তু তার বান্ধবী ভালোবাসায় মশগুল।
সবমিলিয়ে ধারাবাহিকের শুরুটা মন জয় করে নিয়েছে দর্শকদের। তোমাদের রানী ধারাবাহিকটিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শক মহল। শুরুতেই একাধিক দর্শকদের নিজের ভক্ত বানিয়ে নিয়েছে এই ধারাবাহিক। ভক্তদের দাবি ধারাবাহিকটি নটার স্লট ডিজার্ভ করে। তবে যাই হোক না কেন ধারাবাহিকের গল্প এবং নবাগত নায়ক নায়িকার অভিনয় সবটাই মন কেড়ে নিয়েছে ভক্তদের।
View this post on Instagram

