জগদ্ধাত্রী ঝড়ে উড়ে গেল অনুরাগের ছোঁয়া, অনেক গ্যাপে লিড জগদ্ধাত্রীর তবে কি লিড হাত ছাড়া হল সুদীপা জুটির!

গত সপ্তাহের মতন এবারে প্রথম স্থান হাঁকালো জগদ্ধাত্রী, বেড়ে গেলো জগদ্ধাত্রীর সাথে অনুরাগের ছোঁয়ার টিয়ারপির পার্থক্য

আবারও কেটে গেলো একটা গোটা সপ্তাহ। আজ দেখতে দেখতে চলে এলো আরো একটি বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের উৎসাহ এবং আগ্রহ আরও দশ গুণ বেড়ে যায়। তার অন্যতম কারণ হলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করেই প্রকাশ পায় টিআরপি (TRP) তালিকা।

এই মুহূর্তে দাড়িয়ে প্রতিটি ধারাবাহিক প্রেমি দর্শকরাই টিআরপির গুরুত্ব বোঝেন। এখন আর বাংলা বিনোদনের জগৎ আগের মতন নেই। তাতে এসেছে অনেক রদবদল। এখন প্রতিটি ধারাবাহিকের মধ্যেই চলে একটি অলিখিত প্রতিযোগিতা। যার ফলাফল স্বরূপ প্রকাশ পায় টিআরপি তালিকা। এখানে ভালো ফলাফল করতে না পারলে বেশিদিন সেই ধারাবাহিকটিকে চ্যানেল সম্প্রচারিত করে না।

ধারাবাহিক মহলে হচ্ছে রদবদল

কিছু সপ্তাহ ধরেই টিআরপির প্রথম পাঁচে চলছে বেশ কঠিন প্রতিযোগিতা। কোন ধারাবাহিকই কম যায় না। গত সপ্তাহের টিআরপি অনুযায়ী একেবারে প্রথম পাঁচে থাকা ধারাবাহিক গুলির মধ্যে নম্বরের ব্যবধান খুবই সামান্য ছিল। তাই দর্শকরা এইবার একটু বেশিই চিন্তায় আছেন। তাদের ধারণা চলতি সপ্তাহে বেশ বড়সড়ো বদল দেখতে হতে পারে তাদের। এইবার দর্শকদের সেই প্রতীক্ষার অবসানের পালা।

প্রথম পাঁচের নিম্নলিখিত ধারাবাহিক

বহুদিন ধরেই নড়বড়ে হয়ে এসেছিল অনুরাগের ছোঁয়ার আসন। আগের সপ্তাহে তার জায়গা নিয়েছিল জগদ্ধাত্রী। এই সপ্তাহেও তার অনড় হয়নি। প্রথম স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। এরপর স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। টিআরপিতে ৭.৬ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক।

টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। প্রত্যেক সপ্তাহেই বেশ ভালো ফলাফল করছে এই ধারাবাহিক আর তৃতীয় স্থানে নিজেকে বহাল রেখেছে। ৭.৪ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে রাঙা বউ। এই ধারাবাহিকটিও প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার চতুর্থ স্থানটিকে নিজের নামে করে নিয়েছে। এবং সবশেষে অর্থাৎ এক থেকে পাঁচ এর মধ্যে পাঁচ নাম্বারে রয়েছে সবার প্রিয় নিম ফুলের মধু। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।

প্রথমঃ জগদ্ধাত্রী ৭.৯
দ্বিতীয়ঃ অনুরাগের ছোঁয়া ৭.৬
তৃতীয়ঃ ফুলকি ৭.৫
চতুর্থঃ রাঙা বউ ৭.৪
পঞ্চমঃ নিম ফুলের মধু ৭.২

Back to top button