গুড্ডির ট্রেনিং এ গুড্ডি অনুজের একসঙ্গে রাত কাটানোর প্ল্যান! শিরিন অনুজের অদ্ভুত কথাবার্তায় বিরক্ত দর্শক! গুড্ডি ধারাবাহিকে অশালিন মন্তব্যের অভিযোগ দর্শক মহলে

বাংলা টেলিভিশনের এই মুহূর্তে একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হলো লীনা গাঙ্গুলীর লেখা স্টার জলসা ‘গুড্ডি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্ণুকে। এতদিন এই ধারাবাহিকে দেখা যেত শিরিন, গুড্ডি এবং অনুজ এই তিনজনের ত্রিকোণ সম্পর্কের কাহিনী এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে যুধাজিত। যাকে নিয়ে এখন গল্পে এগিয়ে যাচ্ছে প্রথম দেখে এই চরিত্রটিকে দর্শক বেশ ভালোভাবে নিলেও আবার সেই একই গল্পে ফিরে যাওয়ায় দর্শক প্রচন্ডভাবে বিরক্ত।

প্রসঙ্গত ধারাবাহিকে কিছুদিন আগে দেখা গেছে যুধাজিত এবং গুড্ডির বিয়ে হয়েছে কিন্তু বিয়ের বেশকিছু অনুষ্ঠান গুড্ডি করতে ইচ্ছুক হয়নি। যা নিয়ে একটা নাটকীয় বিয়ের পর্ব মিটেছে। আর এখন তাদের ফুলশয্যার পর্ব চলছে। কিন্তু সেই পর্বতেও একের পর এক নাটকীয় মোড় ।

কিছুদিন আগে গুড্ডিকে শিরিন বাড়ি থেকে বের করবে বলে তার নামে মিথ্যে দোষ দিয়েছিল তারপর সব সত্যি সকলের সামনে চলে আসায় সবাই শিরিনের আসল সত্যি জেনে গেছে। আর তারপর থেকেই অনুজ আর শিরিনের সাথে সংসার করতে চাইছে না। এরমধ্যে আবার অনুজ ট্রেনিং করাতে যাবে আর সেখানে গুড্ডিও যাবে ট্রেনিং নিতে। এই নিয়ে শিরিন এখন অনুজের সাথে যেতে চাইছে।

এই নিয়ে সম্প্রতি পর্ব চলছে আর সেখানেই কিছু কথা শিরিন বলেছে যা দর্শকের পছন্দ হয় নি। এক নেটিজেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছে,”অনুজ :- তুমি আমার সাথে গেলে আমি আমার যাওয়াটাই cancel করে দেবো তাতে আমার চাকরি গেলে যাক

শিরিন :- কেন কি plan গুড্ডির training ও কি ওখানেই হচ্ছে না কি?? রাতে তোমাদের একসাথে থাকার plan আছে বুঝি

ইসসসসসস কি কথাবার্তা”

এর আগেও গুড্ডি ধারাবাহিকের কথাবার্তা নিয়ে দর্শকরা সমালোচনা ও কটাক্ষ করেছে। আবার একবার সেই একই অভিযোগ দর্শকদের মধ্য থেকে।

Back to top button