এত চেষ্টার পরেও দীপাকে বাঁচাতে পারল না সূর্য! দীপার অবস্থা শুনে অসুস্থ হয়ে পড়ল লাবণ্য

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। শুরু থেকেই থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। মিঠাই ধারাবাহিকের পরে যদি দর্শকরা অন্য কোন ধারাবাহিককে এত বেশি ভালোবেসে থাকেন তাহলে সেটা হলো অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকের কেন্দ্রবিন্দু সোনা এবং রুপা।

সম্প্রতি সোনা রুপার তাকে অস্বীকার করার বিষয়টাকে সহ্য করতে না পেরে অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে দীপার একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আর অদ্ভুতভাবে একই সঙ্গে সেই অ্যাক্সিডেন্টের খবর পায় লাবণ্য, মিশকা, তবলা। দীপার অ্যাক্সিডেন্টের কথা শুনে ভীষণ খুশি হয় মিশকা। কিন্তু অসুস্থ হয়ে পড়ে লাবণ্য। গোটা সেনগুপ্ত বাড়ির পরিবেশ এক নিমিষে বদলে যায়। দীপার চিন্তায় পাগল হয়ে যায় সবাই।

রুপার অসুস্থতার কথা জানতে পেরে তাড়াতাড়ি তার কাছে ছুটে আসে সূর্য। এরপর সিস্টার সূর্যকে বলে, একজন মহিলা এসেছিলেন যিনি সোনা রুপাকে নিজের মেয়ে বলে দাবি করছিলেন। এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় সূর্য। আর তারপর সিস্টার সূর্যকে জানাই সেই মহিলার একটি ভয়ংকর এক্সিডেন্ট হয়েছে। সূর্য যখন জানতে পারে তার স্বাস্থ্য কেন্দ্রেই দিপাকে ভর্তি করা হয়েছে তখন দীপার কাছে ছুটে যায় সে।

স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতেই দীপার কাছে পৌঁছে যায় সূর্য। বাকিদের থেকে জানতে পারে অবস্থা অত্যন্ত খারাপ। হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। দীপার সাথে দেখা হতেই তার সাথে কাটানো পুরনো ভালো মুহূর্ত গুলো মনে পড়ে যায় সূর্যর। সে অনেক ডাকাডাকি করে দীপাকে। কিন্তু তাতে কোন লাভ হয় না। হঠাৎ করেই দীপার হার্টবিট থেমে যায়।

Anurager chowa
এরপর যখন অনেক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনা যাচ্ছে না তখন কাঁদতে কাঁদতে দীপাকে চিৎকার করে মা বলে ডেকে ওঠে সোনা রুপা। সোনা রুপার ডাকে হঠাৎ একটু একটু করে দীপার হৃৎপিণ্ডে স্পন্দনের সঞ্চার হয়। আর একটু একটু করে স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে দীপা। তখনই সূর্য দীপার ট্রিটমেন্ট শুরু করে দেয়। দীপাকে কি সুস্থ করে তুলতে পারবে সূর্য?

Back to top button