মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করার দিনই নীলের সামনে আসবে সব সত্য! ফাঁস ইচ্ছে পুতুলের আগাম পর্ব
'ময়ূরী আমি সব সত্যি জেনে গিয়েছি'! মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নীলের! আর সেই বিয়ের দিনই ফাঁস হল সকল সত্যি

বর্তমানে ধারাবাহিক যেদিকে এগোচ্ছে, অনেকেরই মনে হচ্ছে হয়তো গল্পে আসতে চলেছে নতুন কোনও অধ্যায়। ‘ইচ্ছে পুতুল’এ (Icche Putul) মেঘ (Megh) ও নীলের (Nil) জীবনে আসবে নতুন কোনও ট্যুইস্ট। সম্প্রতি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে নতুন মুখ, মেঘের জীবনে সেই আগন্তুকের কতটা প্রভাব ফেলবে, তাই এবার দেখার। উল্লেখ্য, ময়ূরীর (Mayuri) চালাকিতে ফের মিথ্যা অপবাদে মেঘকে আবার শ্বশুরবাড়িতে অপমানিত হতে হয়।
গিনির (Gini) বয়ফ্রেন্ড রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে আগেই বদনাম করে ময়ূরী। গিনিকে বাঁচাতে গিয়ে মেঘ শ্বশুরবাড়িতে সকলের কাছে খারাপ হয়েছে। বারংবার অপমানিত হওয়ার পর বর্তমানে মেঘ আবার নিজের জীবনকে নতুনভাবে শুরু করতে চায়। তাই সে নীলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যেই আমরা দেখেছি, কলেজের হয়ে গানের প্রতিযোগিতায় নাম দিয়ে প্রথম স্থান অর্জন করে মেঘ।
কম্পিটিশনে গান গাইতে গিয়ে মেঘের গুরুজীর আরেক শিষ্য জিষ্ণুর সঙ্গে পরিচয় হয় মেঘের। নীলের থেকে দূরে সরে নিজের জীবনটাকে নতুন ভাবে শুরু করার চেষ্টা করছে মেঘ। সুযোগ বুঝে গিনির (Gini) বয়ফ্রেন্ড রূপের সঙ্গে মেঘের নাম জড়িয়ে মেঘকে বদনাম করে ময়ূরী। মেঘ তার বাবাকে নিশ্চিতভাবে জানিয়ে দেয় যে সে আর নীলের সঙ্গে সংসার করবে না। পড়াশোনা ও গান নিয়েই সে থাকতে চায়। মেঘের বাপেরবাড়ির পাড়ার এক লম্ফোট ছেলে রূপ। আর সে কথাই মেঘ একসময় সকলকে বোঝাতে চেয়েছিল।
রূপ শুধুই ঘুরতে যাওয়ার নাম করে গিনিকে ব্যবহার করে, পরে ছেড়ে দেওয়ার ফন্দিতে ছিল। কিন্তু বাবার চাপে শেষমেশ রূপ গিনিকে বিয়ে করতে রাজি হয়। এরপরই ময়ূরীর মুখ থেকেই সকল সত্যি সামনে আনে মেঘ। যখন ময়ূরীর সত্যি সত্যি রক্তের প্রয়োজন হয়, তখন মেঘ সকলের সামনে সত্যিটা আনে এবং ময়ূরী নিজের মুখে তা স্বীকার করে। নীল সব সত্যি জেনে সেখান থেকে চলে যায়। তারপর ময়ূরীকে মেঘ প্রতিবারের মতো রক্ত দেয়। হাসপাতালে নীল মেঘের সঙ্গে দেখা করতে এলে মেঘ জানিয়ে দেয় নীলকে, সে যেন ডিভোর্স পেপারে সাইন করে দেয়।
ময়ূরী হাসপাতাল থেকে ফিরলে ফের মেঘের নাম দোষ চাপিয়ে নিজেকে ঠিক প্রমাণিত করে। সে বলে, মেঘই তাকে জোর করেছিল কথাগুলো রূপকে বলতে, নাহলে মেঘ ময়ূরীকে রক্ত দিত না। এসব শুনে নীল মেঘের ডিভোর্স পেপারে সাইন করে দেয় ও ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর তারপরই দেখা যাবে বিয়ের দিনে রূপের আসল পরিচয় সামনে আসলে নীল বুঝতে পারে ময়ূরী সব মিথ্যা বলেছিল। আর সিঁদুর দানের সময় মেঘকেই সিঁদুর পরিয়ে দেয় ও বলে ‘ময়ূরী তোমার আসল মুখোশ আমি জেনে গিয়েছে’।
View this post on Instagram

