সোমবারের বদলে শুক্রবার! জানা গেল শুক্রবার থেকে তোমাদের রানী শুরু হওয়ার আসল কারণ

এইবার বাংলা ধারাাহিকের (Bengali Serial) দর্শকের জন্য এসে গেল আরও এক নতুন ধারাবাহিক। স্টার জলসার (Star jalsha) পর্দায় আসছে নতুন কাহিনী। সাংসারিক কচকচানি, পারিবারিক বিবাদের বাইরে একেবারে নতুন কনসেপ্ট নিয়ে দর্শকের মনোরঞ্জনে আসছে তোমাদের রানী (Tomader Rani)।

আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই আসতে চলেছে নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। আগামী ৮ ই সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই মেগা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোম থেকে রবি সন্ধ্যা ৬ টার সময় দেখানো হবে সিরিয়ালটি। প্রোমো দেখে বেশ ভালোই উৎফুল্ল হয়েছে দর্শকরা‌।

প্রোমোর দৌলতে ইতিমধ্যেই সিরিয়ালের নায়ক ও নায়িকার সঙ্গে পরিচয় হয়ে গেছে। সিরিয়ালের মূল বিষয়বস্তুও জেনে গেছেন সবাই। এখন বাকি রইল সিরিয়ালের অন্যান্য তারকাদের পরিচয় জানার। যদিও নায়ক নায়িকাও একেবারে আনকোরা। এই ধারাবাহিকটির মধ্যে দিয়েই প্রথম অভিনয় জগতে পা রাখছেন নায়ক নায়িকা।

একেবারে অন্যরকম গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক

এমনিতে আমাদের সমাজে মেয়েদেরকে হয় সংসার আর নয়ত কেরিয়ার যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়। তবে এখনকার মেয়েরা অনেক বেশি সাহসী। সাংসারিক সংগ্রামের পাশাপাশি কেরিয়ারকেও সমান গুরুত্ব দেয় আজকের প্রজন্ম। আর সেইরকমই এক মেয়ের গল্প বলবে ‘তোমাদের রানী’। এখানে সিরিয়ালের নায়িকা রানী অন্তঃসত্ত্বা অবস্থায় ডাক্তারি পরীক্ষা দেয়। আর সেটাও স্বামীর অনুমতি ছাড়া।

সপ্তাহের মাঝখান থেকে কেন শুরু হচ্ছে ধারাবাহিকটি

কিন্তু বেশ কিছুদিন ধরেই এই ধারাবাহিক নিয়ে একটি প্রশ্ন দর্শকদের মাথায় ঘোরাফেরা করছিল। সোমবারের বদলে হঠাৎ সপ্তাহের মাঝখান থেকে ধারাবাহিকটি শুরু করার সিদ্ধান্ত কেন নিল চ্যানেল কর্তৃপক্ষ? যার উত্তরে তরফ থেকে জানানো হয় যে ৮ই সেপ্টেম্বর শুক্রবার স্টার জলসার জন্মদিন। ওই দিন ১৫ বছরে পা দেবে স্টার জলসা। তাই এই শুভ দিন এই নতুন ধারাবাহিকের যাত্রা শুরু করার কথা পরিকল্পনা করেছেন জলসা কর্তৃপক্ষ।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button