‘প্রথমা কাদম্বিনী’তে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন! আজ তিনি বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা, জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে তার অভিনীত ধারাবাহিক, জেনে নিন কে সেই অভিনেতা?

বাংলা টেলিভিশনে এমন অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা একটা সময় অনেক বেশি স্ট্রাগল করে এসেছেন। তবে এখন মুখ্য চরিত্রে দাপিয়ে অভিনয় করলেও একটা সময় নায়ক নায়িকার পিছনে অভিনয় করেছেন। আর এটা শুধু বাংলা টেলিভিশনে নয় বহু বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের অতীতেও ঘটেছে। তবে বাংলা টেলিভিশনের এমনই একজন অভিনেতা হলেন ঋত্বিক মুখার্জী।

Bengali television

বর্তমানে তাকে জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে মুখ্য চরিত্র সোমরাজের ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। তার বিপরীতে রয়েছে অভিনেত্রী অরুনিমা হালদার। যাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। তবে ঋত্বিকের এটা প্রথম ধারাবাহিক নয়। এর আগে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ওই ধারাবাহিকে উর্মি এবং সাত্যকির জুটি দর্শকের খুব পছন্দের। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। সেই ধারাবাহিক শেষ হতেই নতুন ধারাবাহিক ‘মন দিতে চাই’তে অভিনয়ের সুযোগ পান ঋত্বিক। কিন্তু তার এই পথ চলাটা সহজ ছিল না। একটা সময় ফুড ডেলিভারি অ্যাপের সুপারভাইজার থেকে সবজি বিক্রি পর্যন্ত করেছেন তিনি।

তবে বর্তমানে বাংলা টেলিভিশনের একজন খুব জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন ঋত্বিক। দর্শকরা তাকে ‘টুকাই বাবু’ বললেই চিনে যাবে। তবে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তার একটি পুরনো ধারাবাহিকের অভিনয়ের ছবি ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো হতবাক ভক্তরা। ঋত্বিক যে আগে থেকেই অভিনয়ের সাথে যুক্ত ছিল তা তিনি আগে বলেছেন। অভিনয় নিয়ে এগিয়ে যাবেন বলেই একটা সময় চাকরিতে যুক্ত না হয়ে সবজি বিক্রি করেছেন তিনি।

Bengali television

প্রসঙ্গত কিছু বছর আগে স্টার জলসায় সোলাঙ্কি রায় এবং হানি বাফনা অভিনীত ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ সম্প্রচারিত হতো। সেখানেই কাদম্বিনী র সঙ্গে যে ছেলেরা ডাক্তারি পড়তো তাদের মধ্যে একজন হয়েছিলেন ঋত্বিক। তবে সেই সময়ের ছবি দেখলে তাকে হয়তো এক ঝলকে কেউ চিনতে পারবে না। তবে ভালো করে দেখে বোঝা যায় এটি সকলের প্রিয় পর্দার টুকাইবাবু।

Bengali television

অভিনয়কে ভালোবেসে তিনি এগিয়ে গেছেন আর তার ফল আজ তিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। পরবর্তী দিনে তাকে দর্শক আরো অনেক কাজ করতে দেখতে চান। সাবলীল অভিনয়ের মাধ্যমে যেভাবে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে ‘এই পথ যদি না শেষ হয়’তে, তেমন করেই ‘মন দিতে চাই’ ধারাবাহিকটি যেন সকলের কাছে প্রিয় হয় এমনটাই প্রার্থনা করে ঋত্বিকের ভক্তরা।

Back to top button