প্রধান অভিনেত্রী থেকে পার্শ্ব চরিত্রে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী! তোমাদের রানী ধারাবাহিকে থাকবেন তিনি
তোমাদের রানী ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা হিসেবে জলসায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী, তার পরিচয় জানলে চমকে যাবেন

এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটা খুব একটা সহজ বিষয় নয়। কয়েক দশক আগেও সংসার আর কেরিয়ারের মধ্যে যে কোনও একটাকে বেছে নিতে হত মেয়েদের। মেয়েরা যে শুধু সংসারই সামলাবে, তা পুরুষতান্ত্রিক সমাজ বহু যুগ ধরে শিখিয়ে এসেছে। যদিও ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। এখন অনেক মেয়েই নিজস্ব পেশাদার সত্তা তৈরি করেন।
সে সংসার সামলে হোক বা একা লড়াই করে। এ যুগের সঙ্গে তাল মিলিয়েই পরিচালক সুশান্ত দাস ছোট পর্দায় আনতে চলেছেন নতুন গল্প। এই নতুন সিরিয়ালের নাম ‘তোমাদের রানী’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, রানী দেবরায় অন্তঃসত্ত্বা অবস্থায় যাচ্ছে ডাক্তারি পরীক্ষা দিতে।
এ দিকে স্বামী দুর্জয় তার সিদ্ধান্তের বিরুদ্ধে। তার মতে রানী কিছুতেই দুই দিক একসঙ্গে সামলাতে পারবে না। তাই এসব পরীক্ষা না দিয়ে সন্তান সামলানোটাই তার জীবনের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে দুর্জয়। সন্তান কোলে নিয়েই ডাক্তারি পাশ করে সে। এবার কোন খাতে এগোবে রানী আর দুর্জয়ের জীবন? এই প্রেক্ষাপটেই গল্প সাজিয়েছেন পরিচালক।
ইদানীং একটা সিরিয়াল শেষ হয়, তো ঘোষণা হয় আরও দুটো নতুন সিরিয়ালের। তারই মধ্যে একটি হলো তোমাদের রানী। আগামী ৮ ই সেপ্টেম্বর থেকে স্টার জলসা পর্দায় শুরু হতে চলেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের জন্যই শেষ হয়ে যাচ্ছে গুড্ডি আর আজ গুড্ডি ধারাবাহিকের শুটিং এর অন্তিম দিন।
এর মাঝে জানা গেল এক আকর্ষণীয় খবর। এই ধারাবাহিকে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি হলেন তিতলি ধারাবাহিক খ্যাত মধুপ্রিয়া চৌধুরী। এর আগে সাহেবের চিঠি ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। এই ধারাবাহিকে তার চরিত্রটি পজিটিভ হবে নাকি নেগেটিভ সেই সম্পর্কে এখনো অব্দি নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
View this post on Instagram

