ডিভোর্সের পরেও মেঘকেই বিয়ে করবে নীল, ময়ূরীর পর্দা ফাঁস করতেই নীলের নতুন ফাঁদ! আসছে নয়া চমক

ডিভোর্সের দিলেও নীল বিয়ে করবে মেঘকেই, ময়ূরীর পর্দা ফাঁস করতেই ফাঁদ পাতলো নীল! একই মন্ডপে ইচ্ছে পুতুলে হবে জোড়া বিয়ে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি জমজমাট ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধীরে ধীরে দর্শকদের মাঝে একটা পাকাপাকি জায়গা তৈরি করে নিচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রতিপক্ষ বেঙ্গল টপার হলেও নিজের আকর্ষণীয় গল্পের মাধ্যমে কৌতূহল তৈরি করতে সক্ষম হচ্ছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে দর্শকরা দেখেছেন কিভাবে ময়ূরীর ফাঁদে পা দিয়ে একের পর এক অনাসৃষ্টি করে গিয়েছে নীল। নীল মেঘের জীবনে চরম অসম্মান এবং অপমান ডেকে এনেছে যা একজন নায়ক হিসেবে একেবারেই কাম্য নয়। এরপর থেকেই নীলের প্রতি দর্শকদের আগ্রহ আরো কমতে শুরু করে।

megh mayuri neel in icche putul

এদিনের পর্বে দেখা যায় নিজের সমস্ত দোষ সর্বস্ব অন্যায় নীলের সামনে বাধ্য হয়ে স্বীকার করে ময়ূরী। আর তারপর থেকেই আবার নীল মেঘের প্রতি নরম হয়ে ওঠে। আবারো নীল সুযোগ খুঁজতে থাকে মেঘের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার। কিন্তু সে গুরে বালি। মেঘ আর বোকামি করে না। সে আর ভুল করেও তাকে দ্বিতীয় সুযোগ দেয়নি।

সম্প্রতি একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে ময়ূরীকে বিয়ে করার জন্য উঠে পরে লেগেছে নীল। মেঘের পাঠানো ডিভোর্স পেপারে সাইন করে সেটা মেঘকে ফেরত করে নিজের বিয়ে নিয়ে তোর জোর শুরু করে দেয় সে। এসব দেখে নীলের উপর ক্ষেপে লাল দর্শক মহল।

কিন্তু এমন কিছুই ঘটবে না, ডিভোর্স দেওয়ার পরেও মেঘকেই বিয়ে করবে নীল। আর এটাই হতে চলেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকের নতুন চমক। আবার করে মেঘের সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছে নীল, এমনটাই দাবি করছে দর্শক মহল। এরপর কি হতে চলেছে তা জানতে হলে দর্শকদের নজর রাখতে হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের পর্দায়।

Back to top button