বাবার কথা ভেবে এবার মাকে ভুলে গেল রুপা! রুপার এমন ব্যবহার মানতে পারছে না দর্শকমহল
সোনার দীপার সাথে এমন ব্যবহার মেনে নিতে পারছে না দর্শক কিন্তু রুপার ব্যবহার কিছুতেই মানতে পারছে না তারা, কীভাবে এমন করতে পারে রুপা!

এই মুহূর্তে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। শুরু থেকেই এই ধারাবাহিক টিআরপিতে (TRP) একেবারে শীর্ষ স্থান দখল করেছিল। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ধারাবাহিকটিকে। এখনো ধারাবাহিকটি বিরাজ করছে সবার উপরেই।
দীপাকে কষ্ট দিতে সূর্য সোনা আর রুপাকে নিয়ে অনেক দূরে পাড়ি দিল। সেখানে একটি স্কুলে তাদের ভর্তি করে দিয়ে পাকাপাকিভাবে সেখানে থেকে যাবার পরিকল্পনা করে ফেলল সূর্য। সোনা রুপা প্রথম দিকে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরেছে যে আর হয়তো কখনো বাড়ি ফেরা হবেনা তাদের। সম্প্রতি এই ধারাবাহিকে একটি নতুন প্রোমো সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে বাবাকে হারিয়ে ফেলার ভয়ে নিজের মাকে অস্বীকার করল সোনা রুপা।
দীপা যখন তার যমজ সন্তান সোনা এবং রুপার জন্ম দেয় তখন সোনাকে লাবণ্য নিজের বাড়ি নিয়ে চলে যায়। দীপার কাছে পড়ে থাকে রুপা। সেই জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত রুপাকে নিজের বুক দিয়ে আগলে বড় করেছে দীপা। অনেক অভাবের মাঝেও রুপার সমস্ত মনষ্কামনা পূরণের আপ্রাণ চেষ্টা করেছে সে।
ছোট থেকেই বাবাকে পায়নি রুপা। বাবার পাশাপাশি সাংসারিক স্বাচ্ছন্দ স্বচ্ছলতাও কখনো দেখেনি সে। তাই যতটা সম্ভব ততটা রুপাকে আগলে রাখার চেষ্টা করেছে তার মা। রুপার কিছু হলে পাগল পাগল অবস্থা হয়ে যেত তার। দীপার জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল সে। সেই রুপা আজ তার মায়ের প্রতি যে ব্যবহার করল তা দেখে রুপার প্রতি বেশ হতাশ হয়েছে ভক্তরা।
আজ শুধুমাত্র বাবার কথা ভেবে, বাবার ক্ষতি হবে এসব চিন্তা করে নিজের মাকে সবার সামনে অস্বীকার করল সে। সোনা ছোট থেকে নিজের বাবার কাছে মানুষ তাই বাবার প্রতি তার টান থাকাটা স্বাভাবিক কিন্তু রুপার একবারও তার মায়ের জন্য খারাপ লাগলো না এটা মেনে নিতে পারছে না ভক্তরা। ধারাবাহিকের নতুন প্রোমো দেখে রূপার উপর বেশ অসন্তুষ্ট দর্শক মহল।
View this post on Instagram

