ওম ছাড়া আরও এক জনপ্রিয় অভিনেতা রয়েছে LOVE বিয়ে আজ কালে! পার্শ্ব চরিত্রে অভিনেতাকে দেখে অবাক দর্শক মহল
শ্রাবনের জীবনে ওঙ্কার ছাড়াও থাকবে, আরও এক হিরো! তার নাম শুনলে চমকে যাবে দর্শকমহল

প্রত্যেক বাড়িতেই ধারাবাহিক দেখার প্রবণতা রয়েছে। সেই ধারাবাহিক হিন্দি হোক কিংবা বাংলা। ধারাবাহিক (Bengali Serial) গুলোর গল্প যেন তাদের নিজেদের জীবনের গল্প বলে মনে হয়। ধারাবাহিকের চরিত্রগুলিকে তারা নিজেদের সাথে মেলাতে পারে বলেই অধীর আগ্রহের সহিত মন দিয়ে সেই ধারাবাহিক দেখেন। আবার এই ধারাবাহিকের মাধ্যমে তাদের পরিচয় ঘটে নতুন নতুন চরিত্রদের সাথে। এবার এক নতুন জুটিকে নিয়ে পথ চলা শুরু করল স্টার জলসা (Star jalsha)।
গল্প এগোতে না এগোতে নায়ক-নায়িকার বিয়ে দেওয়াটা প্রচলিত ট্রেন্ড বাংলা সিরিয়ালের (Bengali Serial)। আর ‘লাভ আজকাল বিয়ে’-তে (Love Biye Aajkal) প্রথম এপিসোডেই বিয়ে সুসম্পন্ন বা বলা ভালো বিয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন! এবার কন্ট্রাক্ট ম্যারেজ বা চুক্তির বিয়ে এবং সেই বিয়ের প্রেমে পরিণতি পাওয়ার গল্প দেখবে সিরিয়ালপ্রেমীরা।
এপিসোডের শুরুতেই চুক্তির শর্ত গুলো এক এক করে পড়তে শোনা যায় ওমকার-শ্রাবণকে। তারপর ফ্ল্যাশব্যাকে গত ৪৮ ঘন্টার ঘটনা উঠে আসবে ধীরে ধীরে। কন্ট্রাক্টে স্পষ্ট লেখা রয়েছে- তাঁরা কেবল খাতায়-কমলে স্বামী-স্ত্রী হবে। ওমকার জানায়, ‘প্রযোজনে যে কোনও জায়গায় আমার স্ত্রী হিসাবে উপস্থিত থাকতে হবে তোমাকে’। এরপর ধীরে ধীরে একটার পর একটা শর্ত সামনে আসে- ‘এক বিছানায় ঘুম নয়’, ‘শারীরিক সম্পর্ক থাকবে না!’ আর প্রেম? শ্রাবণ পালটা খোঁচা দিয়ে বলে, ‘আপনার মতো মানুষের সঙ্গে আবার প্রেম করা যায় নাকি?’ এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ফিরলেন জি এর এক জনপ্রিয় অভিনেতা।

অভিনেতা রবি শাহ (Ravi Shaw) বাংলা টেলিভিশনের (Bengali Television) এক পরিচিত মুখ। এর পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজের একজন জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দায় ‘রাধা’ সিরিয়ালের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকমহলে। যদিও বর্তমানে তাঁকে এখন প্রধান সারির চ্যানেলে দেখা যায় না। রাধা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের পর সান বাংলার ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকে পার্শ্ব নায়ক হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে।

LOVE বিয়ে আজ কাল ধারাবাহিকে শ্রাবণের পাস নায়ক হিসেবে ফিরলেন অভিনেতা রবি। ধারাবাহিকে অভিনেতার নাম অভি। ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকা শ্রাবণের সঙ্গে পূর্বে প্রেমের সম্পর্ক ছিল এই নায়কের। কিন্তু বর্তমানে সেই সম্পর্ক ভেঙে গিয়েছে এবং এখন তারা নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছে। দর্শকের ধারণা অনুযায়ী পরবর্তীকালে বড় কোন ট্র্যাক নিয়ে ফিরতে পারেন এই অভিনেতা।


