ছাত্রী থেকে বউ, মাঝেমধ্যেই চলে ডিভোর্সের পর্ব, সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আড্ডায় স্নেহাশিস রুপসা

বর্তমানে টেলি পাড়ার কৌশিকী মুখার্জীকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। জগদ্ধাত্রী ধারাবাহিকের একটি অন্যতম প্রধান চরিত্র কৌশিকী। বাংলা টেলিভিশনের দুনিয়ায় তার জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। পজেটিভ চরিত্রে মনমুগ্ধকর অভিনয়ের জন্য অভিনেত্রী রূপসা চক্রবর্তী(Rupsha Chakraborty) কিন্তু বাঙালি দর্শকদের কাছে বিশেষ কদর‌ পান। অসংখ্য সফল ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লুজ প্রোডাকশন (Blues Production) হাউসের সিনেমায় অভিনয় করেন তিনি।

বর্তমানে স্বামী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে একসময় গানের তালিমও নিয়েছিলেন রূপসা চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছেন প্রায় ৬ থেকে ৭ মাস তিনি গান শিখেছিলেন স্নেহাশীষ চক্রবর্তীর কাছে। আর এই গান শিখতে শিখতেই প্রেম এবং পরে বিয়ে। যদিও স্নেহাশীষ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পর প্রথম দিকে হাউসওয়াইফ থাকলেও পরে স্বামীর অনুপ্রেরণায় অভিনয় জগতে পা রাখেন রূপসা চক্রবর্তী।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে একে অপরের প্রশংসায় মুখর হয়ে উঠলেন রুপসা স্নেহাশীষ। স্ত্রী হিসেবে রূপসা কেমন তা জিজ্ঞেস করতেই স্নেহাশীষ চক্রবর্তী বললেন, “আমার পরিবারে মায়ের পরেই সবথেকে দায়িত্ববান পুত্রবধূ হচ্ছে রুপসা। পুত্রবধূ হিসেবে ভালো হলে বউ হিসেবে তো ভালো হবেই, তবে আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর মানেটা একটু অন্যরকম। আমি ওর কাছে ভীষণ ভালো বন্ধু ঝগড়ার পার্টনার।”

কথাপ্রসঙ্গে স্নেহাশীষের বিষয়ে একটি অভিযোগ করে বসলেন রূপসা। তিনি বললেন, “ম্যাংগো ছোট থাকতে আমরা সপ্তাহে একদিন ঘুরতে যেতাম। সময় কাটাতাম কিন্তু এখন আর সে সব কিছুই হয় না। তখন যদিও ব্লুজ ছোট ছিল এখন ব্লুজ বড় হয়েছে দায়িত্ব বেড়েছে। এইসব নিয়ে আমাদের মধ্যে মাঝেমধ্যেই বেশ ঝামেলা হয়। দু-তিন দিনের একটা ডিভোর্সের ফ্রেজও চলে। আর আমি বলবো এটা চলা উচিত প্রত্যেক সম্পর্কে একটা হেলদি ঝগড়া থাকা উচিত।”

ব্লুজের ১৮ বছর পূর্তিতে ভীষণ খুশি স্নেহাশীষ আর রূপসা। তাদের এতগুলো বছরের সংসারে ব্লুজ একটা অন্যতম অংশ। একে অপরের সাথে হাসি মজা ঝগড়া খুনসুটিতে সর্বদাই মেতে থাকেন তারা। ১৮ থেকে ৮০ তে পৌঁছক ব্লুজের যাত্রা এবং তার সাথে হাতে হাত ধরে এমন করেই পথ চলতে থাকুক স্নেহাশিস রুপসা।

Back to top button