এই বছর হবে না মহালয়া, জানিয়ে দিল কর্তৃপক্ষ, মন খারাপের সুর দর্শক মহলে
মহালয়া হবে না এই বছর! প্রথম সারির চ্যানেলে এবছর হবে না কোন নতুন মহালয়া!

দেখতে দেখতে চলে এলো পুজো (Durga Puja)। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গা পুজো। আর পুজো শুরু হওয়ার আগে এবার টেলিভিশনের (Bengali television) পর্দায় ‘দুর্গা’ রূপে হাজির হচ্ছেন কে সেটা জানার জন্য উৎসুক হয়ে থাকেন ভক্তরা। ‘শক্তিরূপেণ’ হিসেবে এবার জি বাংলা চ্যানেলের হাজির হচ্ছেন সেই চ্যানেলেরই জনপ্রিয় নায়িকা সে কথা আগেই জানানো হয়েছিল দর্শকদের। কিন্তু এর মাঝেই হঠাৎ শোনা গেল দুঃসংবাদ।
ঘুমচোখে রেডিয়োর নব ঘোরাতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অমোঘ কণ্ঠস্বর প্রতি মহালয়ায় (Mahalaya) জানান দেয়, ‘পুজো এসে গেছে’। প্রতি বছর এই চার থেকে পাঁচটি দিনের জন্যই যেন অপেক্ষা করে বসে থাকে গোটা বাংলা। গোটা বছরের ক্লান্তি যেন ওই পাঁচ দিনে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে যায়। পূজোকে কেন্দ্র করেই কত প্রবাসী বাঙালি ফিরে আসে বাংলায়।
পরিষ্কার আকাশে পেঁজা তুলো মনে করিয়ে দেয় দুর্গা এলো বলে। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বেসরকারি চ্যানেলের মহালয়ার (Mahalaya) ভোরের অনুষ্ঠানের ‘দুর্গা’দের উপস্থিতিও স্মরণ করায় ‘মা আসছে’। আর এই মহালয়া দেখতে দেখতেই মহালয়ার দিন সকাল বেলা টিভি চালানো অভ্যাস হয়ে গিয়েছে দর্শকদের।
কোন চ্যানেলের দুর্গা সবথেকে ভালো সেই নিয়ে সবসময়ই ভক্তদের মাঝে তুঙ্গে থাকে আলোচনা। কোন ‘দুর্গা’র লুক পারফেক্ট, আর কেই বা খানিক পিছিয়ে তা নিয়েও নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এবং সমালোচনায় মুখর হন তারা। এবারেও তার অন্যথা হচ্ছে না। জানা গিয়েছিল জি বাংলায় এই বছর দুর্গতিনাশিনী হিসেবে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া রায়। আর স্টার জলসায় দেখা যাবে কোয়েল মল্লিককে। কিন্তু হঠাৎই মহালয়া বাতিল করল চ্যানেল।
শোনা গিয়েছিল কালার্স বাংলায় মা দুর্গার রূপে দেখতে পাওয়া যাবে কৌশানিকে। কিন্তু এখন শোনা যাচ্ছে কালার্স বাংলায় এই বছর নতুন করে কোন মহালয়া সম্প্রচারিত হবে না। হয়তো পুরনো মহালয়া সম্প্রচার হলেও হতে পারে। হঠাৎ চ্যানেলের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি সেই সম্পর্কে কিছুই স্পষ্ট ভাবে জানা যায়নি।

