মা, বউ এর পর এবার সূর্যের হাতে মা’র খেল মিশকা, এই অবস্থায় মিশকাকে দেখে দারুণ খুশি দর্শক

প্রথম লাবণ্য তারপরে দীপা আর এখন সূর্যের হাতেও মা'র খেলো মিশকা! হাসির রোল দর্শকমহলে

এই মুহূর্তে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলির সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। প্রথম থেকেই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছে। টিআরপি তালিকায় প্রত্যেক সপ্তাহে একদম টপে দেখতে পাওয়া যায় এই ধারাবাহিকের নাম। তবে বর্তমানে নায়ক এবং নায়িকার মধ্যে চলছে চরম বিবাদ বিতর্ক। আর সেই বিবাদ শেষ হওয়ার নামই নিচ্ছে না।

অনেকদিন ধরে সূর্য দীপাকে কেবল অপমান করে চলেছে। আর সোনা রুপার মুখের দিকে চেয়ে সে সবকিছু সহ্য করে নিচ্ছে দীপা। যখনই দীপা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সবকিছু ছেড়ে একটু শান্তির পথ খুঁজতে সবকিছু থেকে দূরে চলে যেতে চাইছে তখনই তার সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ছে লাবণ্য সেনগুপ্ত। কারণ সে তার নাতনিদের হারাতে চায় না।

কিন্তু এই দিনের পর্বে দেখা যায় গোটা মিডিয়ার সামনে ছোট হয়ে যায় সূর্য। নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে একাধিক প্রশ্নবান ছুটে আসে তার দিকে। যার জেরে ক্ষতবিক্ষত হতে থাকে তার গোটা শরীর। অবশেষে জবাব না দিতে পেরে সেই জায়গা থেকে পালিয়ে যায় সূর্য। সেদিনের সেই কষ্ট সহ্য করতে না পেরে মদ খেয়ে মাতলামি করতে থাকে সে।

আর এই মাতলামি করতে করতেই মিশকার গায়ে অব্দি হাত তুলল সূর্য। মদ খেয়ে একেবারেই দিক জ্ঞান শূন্য হয়ে পড়ে সে। এরপর তার কাছে মিশকা এলে, তাকে দীপা ভেবে ভুল করে সূর্য। মিশকা যতবার সূর্যকে বোঝাতে যায় যে সে দীপা নয়, কতবার ভুল বুঝে তাকে মারতে তেরে আসে সূর্য।

mishka
এরপর সূর্য মিশকার পিছনে ছুটতে ছুটতে বলতে থাকে “দীপা আমি আজ তোমাকে শেষ করে দেবো, তোমাকে আমি মেরে ফেলবো।” দৌড়ে পালাতে গিয়ে লোহার রোডে মাথা ঠুকে যায় মিশকার। অবশেষে সূর্যের হাতেও মার খেতে হল তাকে। দীপা আর লাবণ্য তো অসংখ্যবার তার গায়ে হাত তুলেছে এবার বাদ গেল না ছেলেও। এই দেখে হেসে খুন দর্শক মহল।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button