মালিনীর হাত থেকে কি বাঁচতে পারবে তিতির নাকি চিরতরে বন্ধ হয়ে যাবে তার মুখ, রইল আগামী পর্ব

নিজের কুকর্মকে ঢাকতে এবার তিতিরের মুখ চিরতরে বন্ধ করতে চলেছে মালিনী! সোমরাজ কি বাঁচাতে পারবে তিতিরকে?

এই মুহূর্তে বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মন দিতে চাই (Mon dite chai)। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের পছন্দের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকের নায়ক পড়েছে মহা বিপদে। আর সেই বিপদ থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে চলেছে নায়িকা তিতির।

সর্বক্ষণ ক্ষতি করার প্ল্যান কোষে যাচ্ছে সোমরাজের সৎ মা মালিনী। বহুবার তিনি বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিতিরকে। কিন্তু তিতির বুদ্ধি খাটিয়ে প্রত্যেকবার নিজেকে মালিনীর তৈরি করা সর্বনাশের জাল থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমানে তিতির পড়েছে এক চরম বিপদে যেখান থেকে বেরোনোর কোন উপায়ই দেখতে পাচ্ছেন না ভক্তরা।

মন দিতে চাই ধারাবাহিকের আগামী পর্বে তিতিরের অবস্থা দেখলে ভয় কেঁপে উঠবেন দর্শকমহল। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে তিতিরকে একেবারে ধরাসাই করে ফেলেছে মালিনী। তিতিরের গায়ে মাথায় একাধিক ক্ষত চিহ্ন। করুন দৃষ্টিতে মালিনীর দিকে চেয়ে রয়েছে তিতির। তিতিরকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে মারধর করা হয়েছে।

তিতিরের গলা দিয়ে আওয়াজ না বেরোলেও, তার দৃষ্টি মালিনীর নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছে। কিন্তু তিতিরের সামনে বসে থাকা মালিনীর মুখে সর্বদাই লেগে রয়েছে এক বাঁকা হাসি। তিতিরের মুখের সামনে সে একটি কাঁচি নিয়ে যায় এবং তিতিরকে বলে সে তিতিরের জিভটা কেটে তিতিরকে প্যাক করে চালান করে দেবে।

কেউ তাকে বাঁচাতে আসবেনা। মালিনীর মুখে এমন কথা শুনে রাগে ঘৃণায় ভয়ে তিতিরের সারা শরীর অতিষ্ট হয়ে ওঠে। এমন নারকীয় অবস্থা থেকে তিতির কি পারবে নিজেকে রক্ষা করতে? নাকি মালিনীর মতন একজন শয়তানের হাতেই মরতে হবে তাকে! জানতে হলে নজর রাখতে হবে জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকে।

Back to top button