মুকুট নয় বরং বন্ধ হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক, আবাক দর্শক মহল

এত জনপ্রিয়তা সত্বেও শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক! খবর সামনে আসতেই মন খারাপ ভক্তদের

জোড়দার টক্কর চলছে বাংলা টেলিভিশনের (Bangla Television) সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। সেই তালিকায় কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলার ‘মুকুট’ (Mukut) ধারাবাহিকের নাম।

গত মার্চ মাসে শুরু হয়েছিল শ্রাবণী ভুইয়াঁ (Shrabani Bhunia)অর্ঘ্য মিত্রের (Arghya Mitra) ‘মুকুট’। তবে টিআরপি (TRP) চার্টে বিশেষ প্রভাব ফেলতে পারেনি এই মেগা। বারবার পরিবর্তন হয়েছে সম্প্রচারের সময়। এখনও চ্যানেল কর্তৃপক্ষ বা কলাকুশলীদের কেউ মুখ না খুললেও, টেলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল খুব শীঘ্রই শেষ হবে এই মেগা।

মুকুট’ শুরু হওয়ায় ‘তোমার খোলা হাওয়া’-কে পাঠানো হয়েছিল দুপুরের স্লটে। এরপর ‘ইচ্ছে পুতুল’-কে রাত ৯.৩০ টার স্লটে দিয়ে পরিবর্তন হয় ‘মুকুট’-র স্লট। রাত ১০ টায় সম্প্রচার শুরু হয় এই মেগার। তবে কোনও কিছুতেই লাভ হয়নি। দর্শক মনে বিশেষ জায়গা করতে পারেনি শ্রাবণী- অর্ঘ্যদের মেগা। মনে করা হচ্ছিল, এই জন্যেই এই সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল ।

কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে অন্য কথা। মুকুট নয় বরং তার পরিবর্তে শেষ হতে চলেছে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। একসময় বেঙ্গল টপার অব্দি হতে দেখা গিয়েছে এই ধারাবাহিককে। তবে বর্তমানে ধারাবাহিকের টিআরপি অত্যন্ত কম থাকার দরুন চ্যানেল কর্তৃপক্ষ ঠিক করেছে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়ার। কারণ টিআরপি না থাকলে সেই ধারাবাহিককে সম্প্রচার করে না চ্যানেল।

কথা হচ্ছে গৌরী এলো ধারাবাহিকটিকে নিয়ে। বাংলা টেলিভিশনের ইতিহাসে প্রথমবার বেঙ্গল টপার থাকাকালীন পাল্টে দেওয়া হয়েছে ধারাবাহিকের স্লট। তারপর থেকেই একটু একটু করে টিআরপি কমতে থাকে এই ধারাবাহিকের। বর্তমানে ধারাবাহিকের টিআরপি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। তাই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

Back to top button