আবারো নিজের সিংহাসনে অনুরাগের ছোঁয়া, অন্যদিকে জোর কদমে লড়ছে সন্ধ্যা তারা, পিছিয়ে পড়ছে ফুলকি!
সকলকে পিছিয়ে ফেলে আবার টপারশিপ ছিনিয়ে নিল অনুরাগের ছোঁয়া! সঙ্গে ম্যাজিক করলো সন্ধ্যাতারা

আবারো চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এই দিনটির জন্যই প্রত্যেকটি সিরিয়াল প্রেমী দর্শক (Audience) অপেক্ষা করে বসে থাকেন প্রত্যেক সপ্তাহে। এই বৃহস্পতিবার করেই গোটা সপ্তাহে ধারাবাহিকগুলির (Bengali Serial) ফলাফল প্রকাশ পায়। টেলিভিশনের (Bengali Television) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিক গুলি একে অপরের সঙ্গে প্রতিনিয়ত একটি অলিখিত প্রতিযোগিতার মধ্যে দিয়ে সম্প্রচারিত হয়।
আর এই প্রতিযোগিতায় কোন ধারাবাহিক শীর্ষে উঠলো আর কোন ধারাবাহিকের জায়গা ঠেকলো তলানিতে তারই ফল প্রকাশ পায় প্রতি সপ্তাহের এই বৃহস্পতিবার। এই দিন টিআরপিতে প্রথম পাঁচে উঠে আসে সপ্তাহের সেরা ৫ ধারাবাহিকের নাম। আর দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নিজেদের প্রিয় ধারাবাহিক গুলিকে সেই প্রথম পাঁচে জায়গা করে নিতে দেখার জন্য।
বর্তমানে টিআরপি (TRP) একটি ধারাবাহিকের টিকে থাকার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তা হয়তো আজকের দর্শকরা (Audience) খুব ভালো মতোই জানেন। টিআরপি না থাকলে দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলিও আর সম্প্রচার করবে না চ্যানেল। তাই মাঝে মধ্যে টিআরপি নিয়ে দর্শকদের কপালেও চিন্তার ভাঁজ পরতে দেখা যায়।
গত সপ্তাহে প্রথম স্থান হাতছাড়া হয়েছিল স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার। কিন্তু এই সপ্তাহে টিআরপি তালিকায় ৮.২ পেয়ে আবারো প্রথম স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। আর ঠিক তার পরেই স্থান পেয়েছে জগদ্ধাত্রী। ৮.১ পেয়ে অনুরাগের ছোঁয়ার পরেই নিজের জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে প্রথম এবং দ্বিতীয় ধারাবাহিকের মধ্যে নাম্বারের ব্যবধান অতীব সামান্য।
৭.৬ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। অন্যদিকে ৭.২ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ। সবশেষে গত সপ্তাহের মতন এই সপ্তাহেও পঞ্চম স্থান দখল করেছে সন্ধ্যা তারা। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। এখানে যে বিষয়টি উল্লেখ না করলেই নয় সেটি হল বিগত কয়েক সপ্তাহের তুলনায় ফুলকির টিআরপি অনেকটাই কমেছে। অন্যদিকে সন্ধ্যাতারা উত্তরোত্তর বেড়েই চলেছে। দর্শকদের ধারণা যদি এমন চলতে থাকে তবে খুব তাড়াতাড়ি ফুলকিকে টেক্কা দেবে সন্ধ্যা তারা।
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.২
২য় •• জগদ্ধাত্রী ৮.১
৩য় •• ফুলকি ৭.৬
৪র্থ •• রাঙা বউ ৭.২
৫ম •• সন্ধ্যা তারা ৬.৯

