‘আমাদের কেমিস্ট্রিটা ভালো’, বাস্তবে কি সত্যিই প্রেম করছে স্বয়ম্ভু জগদ্ধাত্রী? জানালেন স্বয়ং অঙ্কিতা
জগদ্ধাত্রী স্বয়ম্ভু কি সত্যিই প্রেম করছেন? কী বললেন অভিনেত্রী?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা তিনি। জি বাংলায় (Zee Bangla) দাপিয়ে বেড়াচ্ছেন ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এবং ‘জ্যাস স্যানাল’ রূপে। কেরিয়ারের একদম গোড়াতেই বাজিমাত করেছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। তবে টেলিপাড়ায় ওতো সহজে ভাগ্যের শিকে ছেড়েনি অঙ্কিতার। সহ্য করেছেন ‘রিজেকশন’ও। সব পেরিয়ে আজ দর্শকদের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন অঙ্কিতা। এক সাক্ষাৎকারে বেশ কিছু অজানা তথ্য দর্শকদের সঙ্গে ভাগ করে দিলেন তিনি।
অভিনেত্রী জানান, “বর্তমানে জগদ্ধাত্রী এর গোটা টিম সত্যি একটি পরিবার হয়ে উঠেছে আমার কাছে। আমার প্রথম কাজ জগদ্ধাত্রী আর যার হাত ধরে আমার এখানে আসা তিনি হলেন স্নেহাশিস চক্রবর্তী। দাদার মতন করে শিখিয়ে পড়িয়ে হয়তো অন্য কেউ নিতে পারত না। তাই সত্যি বলতে পরিবার ছাড়া কখনোই অন্য কিছু মনে হয়নি।”
অঙ্কিতার বলেন, “আমি জীবনে ভীষণ স্ট্রাগল করেছি এমন কিন্তু নয়, যেটুকু করেছি সেটুকু প্রত্যেকই করতে হয়। অনেক জায়গায় রিজেকশনও পেয়েছি তবে আমি মনে করি আমার সাথে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। কারণ অন্য কিছুতে চলে গেলে হয়তো আজ আর জগদ্ধাত্রী হয়ে ওঠা হত না।”

তিনি বললেন, “খুব একটা ছুটি থাকে না তবে রবিবারটা এখানে ছুটি থাকে। ছুটির দিনটাতে চেষ্টা করি অন্যরকম কিছু করার অন্যভাবে দিনটাকে কাজে লাগানোর বা পরিবারের সাথে সময় কাটানোর। প্রতিনিয়ত এমন কিছু করার চেষ্টা করেছি যেটা আমাকে আরো অনেক বেশি উন্নত করবে।”
বেস খানিকটা এড়িয়ে গিয়েই তিনি উত্তর দিলেন, “এরকম কিছু না আসলে আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো, জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে ধারাবাহিকের পর্দায় দর্শকরা এত বেশি পছন্দ করে ফেলেছেন যে তারা বাস্তবেও নিজেদের মনেই এমন একটি সম্পর্কের ছবি এঁকে ফেলছেন। এটা যদিও আমাদের জন্য একটা পজিটিভ সাইট।”

