শালিনীকে গ্রহণ করার জন্য ফুলকিকে দূরে সরাবে রোহিত নাকি রোহিতের গালে চুমু দিতেই হবে নতুন শুরু!
নতুন প্রোমো ফুলকিতে, প্রাক্তন স্ত্রীফেরত আসায় ফুলকিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে রোহিত! অবাক দর্শক মহল

জি বাংলা (Zee Bangla) -র ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিক টিআরপির তালিকায় একদম উপরের দিকে রয়েছে। আর এই ধারাবাহিকে অভিনয় করে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল (Divyani Mondal)। আর তার বিপরীতে অভিনয় করছেন অভিষেক বসু (Abhishek Bose)।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এটি দেখার পর ধারাবাহিকের নায়িকা ফুলকির জন্য এক গভীর চিন্তার মেঘ জমেছে দর্শক মহলে। যারা এই ধারাবাহিকটি প্রথম দিন থেকে দেখে আসছেন তারা অবশ্যই জানবেন ধারাবাহিকের নায়িকা ফুলকির যার সাথে বিয়ে হয়েছে অর্থাৎ রোহিতের এর আগেও একটি সম্পর্ক ছিল।
কিন্তু তাদের সম্পর্কটা টেকেনি। এখনো পর্যন্ত স্পষ্টভাবে সে সম্পর্ক না-টেকার কোন নির্দিষ্ট কারণ না পাওয়া গেলেও গল্পের সূত্রে যেটুকু দর্শকরা জানতে পারা গিয়েছে সেটা হল বক্সিং সংক্রান্ত কোন একটি বিষয়ে রোহিতের দাদা মারা যাওয়ার পাশাপাশি রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীও তাকে ছেড়ে চলে যায়। তার অনেক বছর পরে ফুলকির সাথে বিয়ে হয়েছে রহিতের।
সদ্য সম্প্রচারিত প্রোমোটির ঝলকে দেখা গিয়েছে, ফুলকিকে ফুলশয্যার জন্য সাজিয়ে গুছিয়ে রোহিতের ঘরে বসিয়ে দেয় ফুলকির ননদ আর জা। তারা ফুলকিকে বলে যা বলা হয়েছে সবকিছু মনে আছে তো? তখন ফুলকি তার প্রত্যুত্তরে মাথা নারিয়ে সম্মতি জানায়। হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় তারা আর ফুলকি অপেক্ষা করতে থাকে।
অন্যদিকে দেখা যায় রোহিতকে রুদ্র এসে বলছে “শালিনী আবার ব্যাক করতে চায় কিন্তু ফুলকি থাকলে সেটা কোনভাবেই সম্ভব নয়।” এই কথা শোনার পর রোহিত বলে “তাহলে ফুলকিকে চিরতরে আমার জীবন থেকে সরিয়ে দিতে হবে।” এই বলে যখনই রোহিত বাড়ি ফিরে নিজের ঘরে ঢোকে তখন দৌড়ে গিয়ে রোহিতের গালে চুমু বসায় ফুলকি। বিষয়টিতে রোহিত একটু চমকে যায়। এই ভালো সময়টাকে যাপন করার আগেই কি তবে চিরতরে ফুলকিকে চলে যেতে হবে রোহিত জীবন থেকে?

