তিতিরকে মেরে ফেললো মালিনী ব্যানার্জি! নতুন প্রোমো আসতেই হইচই দর্শকমহলে

সত্যিটাকে লুকোতে শেষমেষ তিতিরের ওপর আক্রমণ করল মালিনী! ক্রুদ্ধ দর্শক মহল

যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে জি বাংলার (Zee Bangla) ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) ধারাবাহিকের। এই ধারাবাহিকে দর্শকদের সবচেয়ে বেশি পছন্দের হলো প্রতিবাদী তিতিরের চরিত্রটি। ঘর থেকে বাইরে সর্বত্রই চলছে এই ধারাবাহিক নিয়ে চর্চা। টিআরপিতেও (TRP) ধীরে ধীরে ভালো ফল করতে শুরু করেছে এই ধারাবাহিক।

আসলে যেভাবে এগোচ্ছে ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) ধারাবাহিকের গল্প তাতে কৌতুহল বাড়ছে দর্শকদের। এর পরবর্তীতে কি হবে সেটা জানতে সদা উৎসুক তারা। এই প্রশ্নের উত্তর সন্ধানে নিয়ম করে সন্ধ্যা নামলেই বসে পড়ছেন টিভির সামনে। নিত্যদিন যারা এই সিরিয়াল দেখেন তারা অবশ্য জানেন যে, ভুয়ো প্রেগনেন্সির বাহানা করে তিতিরের শ্বশুরবাড়িতে এসে আস্তানা গেড়েছে তুলি। তবে এইবার তিতিরের জীবনে নেমে এলো মহা বিপদ।

সম্প্রতি মন দিতে চাই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে চ্যানেলে। এটি দেখার পর বেশ হতাশ হয়েছেন দর্শকমহল। তারা গল্পের নায়িকাকে এতটাই ভালোবাসেন যে তার এমন পরিণতি সহ্য করতে পারছেন না তারা।

এই প্রোমোতে দেখানো হয় তিতির মালিনীর সামনে দাঁড়িয়ে একটি কাগজ দেখিয়ে বলছে সে জানতে পেরে গেছে যে মালিনী টাকা দিয়ে তুলি দিদির জন্য নকল ডাক্তার বানিয়ে চিকিৎসা করিয়েছে। এইবার সে আসল ডাক্তারের চেম্বারে গিয়ে সব সত্যিটা সবার সামনে এনে মালিনীর মুখোশ খুলে দেবে।

এই কথা শুনে প্রথমে মালিনী ভয় পেয়ে যায়। তারপর তিতির সেখান থেকে বেরিয়ে গেলে মুচকি হাসতে থাকে মালিনী। তাকে দেখে বোঝা যাচ্ছিল বড় কিছু ঘটাতে চলেছে সে। এরপর দেখা যায় তিতির চলে এসেছে আসল ডাক্তারের চেম্বারে। চেম্বারে ঢুকতেই সে অবাক হয়ে যায়।

সেখানে গিয়ে সে দেখে কেউ কোথাও নেই, ডাক্তারকে এদিক ওদিক খুঁজতে থাকে তিতির। এমন সময় মালিনী এসে পিছন দিক থেকে তার মাথায় সজোরে রডের বাড়ি মারে। মাথায় হাত দিয়ে তিতির দেখে তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। কে মেরেছে কেন মেরেছে এত কিছু ভাবার বা বোঝার মতন ক্ষমতা তার মধ্যে আর থাকে না।

সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিতির। এরপর মালিনী তার কাছে এসে তার পাশে বসে এবং বলে, “আমার মিথ্যেটা শেষ করতে গিয়ে তুমি তো নিজেই শেষ হয়ে গেলে তিতির”। তবে কি এবার সত্যি সত্যিই চিরতরে শেষ হয়ে যাবে তিতির? নাকি মালিনীকে শেষ করতে আবারো ফিরে আসবে সে? জানতে হলে দেখতে হবে মন দিতে চাই ধারাবাহিক।

Back to top button