ডান্স বাংলা ডান্সের হাম্পটি, যাকে চোখে হারায় মিঠুন! জানেন কে এই খুদে? মহাগুরু সঙ্গে তার কী সম্পর্ক?
রোজ দর্শকদের মন ভালো করে দেন এই ক্ষুদে, কে এই হাম্পটি? কি সম্পর্ক তার মিঠুন চক্রবর্তীর সঙ্গে?

জি বাংলা (Zee Bnagla) চ্যানেলের ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) রিয়েলিটি শোতে দর্শকদের জন্য রয়েছে ভরপুর বিনোদন। প্রতিযোগিদের নাচের পাশাপাশি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) -র মজাদার সঞ্চালনা, সুন্দরী বিচারকদের সঙ্গে তার খুনসুটি সর্বপরি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) -র সঙ্গে অঙ্কুশ এবং হাম্পটি (Humpty) -র খুনসুটি খুবই পছন্দ করেন দর্শকরা। ডান্স বাংলা ডান্সের এই খুদে যার নাম হাম্পটি সে আসলে কে জানেন?
ডান্স বাংলা ডান্সের এই নতুন সিজনের অতিথি হল হাম্পটি। মিঠুন চক্রবর্তীর সঙ্গে মহাগুরুর আসনেই বসে সে। মিঠুন তাকে খুবই পছন্দ করেন। আবার দর্শকদেরও চোখের মণি সে। তার আসল নাম আদর্শ দাস (Adarsh das)। ছোট্ট এই শিশু কলকাতারই বাসিন্দা। ডান্স বাংলা ডান্সের সুবাদে সেও এখন একজন খুদে তারকা।
ছোট্ট হাম্পটিকে খুবই পছন্দ করেন সেটের বিচারকরাও। শ্রাবন্তী চ্যাটার্জী, মৌনি রায় থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলী, অঙ্কুশ হাজরা মিঠুন চক্রবর্তী তো বটেই, ডান্স বাংলা ডান্সের ছোট্ট প্রতিযোগিদের সঙ্গেও তার বেশ ভাল সম্পর্ক রয়েছে। তার আধো আধো কথা দর্শকরাও খুব পছন্দ করেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছোট্ট হাম্পটির জনপ্রিয়তা। জি বাংলার অন্যান্য অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা যায় তাকে। জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে একজন ক্ষুদে তারকা হিসেবে উপহার দেওয়া হয়েছিল। তার আসল বয়স জানা যায়নি।
এর আগেও বিভিন্ন রিয়েলিটি শোতে এরকম ছোট শিশুদের আনা হয়েছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। তারা এখন প্রায় সকলেই সুপারস্টার। প্রতিযোগিদের নাচের প্রশংসা করে, তাদের দিকে গোলাপ ফুল এগিয়ে দিয়ে, সমবয়সী প্রতিযোগীদের আদর করে এবং সকলের সঙ্গে খুনসুটি করে স্টেজ মাতিয়ে রাখে হাম্পটিও।

