সপ্তর্ষিকে সরিয়ে প্রতীককে করে দেওয়া হবে নায়ক! ‘এক্কাদোক্কা’তে প্রতীক সেনের আসার খবরে ‘আলতাফড়িং’ এর ছায়া পাচ্ছে দর্শকরা, তবে কি পরবর্তী দিনে পোখরাজ হতে চলেছে ভিলেন?

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে স্টার জলসার যে কটি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘এক্কাদোক্কা’। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। প্রথম থেকেই রাধিকা পোখরাজের গল্প দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। তবে সোনামনির সঙ্গে সপ্তর্ষির আগেও প্রতীক সেনের জুটি দারুণভাবে জনপ্রিয় ছিল টেলিভিশনের পর্দায়।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহর থেকেই তাদের জুটি ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি অনেকে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুলেছিল যে প্রতীক এবং সোনামণি নাকি বাস্তবেও জুটি হয়েছেন। কিন্তু সে কথা কখনোই প্রকাশ্যে বলেননি কেউ। যখন থেকে লীনা গাঙ্গুলির লেখা এক্কাদোক্কা ধারাবাহিকে সোনামনি, সপ্তর্ষির সঙ্গে জুটি বেধেছে তবে থেকেই প্রতীকের ভক্তরা এই ধারাবাহিককে নিয়ে নানা রকম কটাক্ষ করে।

তবে এবার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের থেকে খবর যে খুব তাড়াতাড়ি এক্কাদোক্কাতে প্রবেশ করতে চলেছে অভিনেতা প্রতীক সেন। কিছুদিন আগেই প্রতীক সেন অভিনীত ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ শেষ হয়েছে। সেখানে প্রতীককে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে। তবে আবার একবার এক্কাদোক্কাতে প্রতীক এবং সোনামণিকে একসঙ্গে দেখতে পাওয়া নিয়ে বেজায় খুশি ‘সোনাতিক’ ভক্তরা।

কিন্তু কিছু দর্শকের মত তবে কি সপ্তর্ষিকে আস্তে আস্তে ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হবে নাকি তাকে নায়ক থেকে খলনায়কে পরিণত করা হবে? কারণ এর আগেও স্টার জলসার একটি ধারাবাহিক ‘আলতা ফড়িংয়ে’ নায়ককে খলনায়কে পরিণত করে অন্য একটি নায়কের প্রবেশ করানো হয়েছে ধারাবাহিকে। অনেকেই ভাবছে তাহলে কি সপ্তর্ষিকেও সরিয়ে দেওয়া হবে ‘এক্কাদোক্কা’ থেকে!

তার কারণ প্রতীক সেন এবং সোনামনির ভক্তরা এর আগেও বহুবার চেয়েছে আরো একবার টিভির পর্দায় তারা মোহর এবং শঙ্খস্যারের জুটিকে দেখতে পাক। কিন্তু পরে দেখা গেছে তারা দুজন আলাদা আলাদা ধারাবাহিকে ফিরেছে। এবং অন্য অন্য অভিনেতা অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এক্কাদোক্কাতে প্রতীক সেনের আসার খবরে দর্শকদের মধ্যে এই জল্পনা বেশি উঠে এসেছে যে, পরবর্তী দিনে এক্কাদোক্কাতে সোনামণিকে কার সঙ্গে দেখতে পাওয়া যাবে সপ্তর্ষি নাকি প্রতীক! তা জানতে গেলে পরবর্তী দিনে ‘এক্কাদোক্কা’তে চোখ রাখতে হবে।

Back to top button