আবার রুবেলের জীবনে দুঃসংবাদ! হাতছাড়া হয়ে গেল বড় সুযোগ, কেমন আছেন অভিনেতা?

অসুস্থতার জন্য হাতছাড়া হয়ে গেল দারুন সুযোগ! রুবেল ভক্তদের জন্য রইল বড় দুঃসংবাদ

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছে। একদম সাদামাটা আর পারিবারিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিক। এই কাহিনী দিয়েই এখন দর্শকদের ড্রয়িং রুমের চর্চায় উঠে আসছে এই ধারাবাহিকের নাম।

সম্প্রতি তার হওয়া এক্সিডেন্ট এর জন্য শুটিং ফ্লোরে আসতে পারছেন না অভিনেতা রুবেল দাস (Rubel Das)। এখনো অব্দি সৃজন চরিত্রটির শুটিং চলছে তার বাড়িতেই। দর্শকরা প্রথম দিকে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন এটা ভেবে যে এবার হয়তো আর সৃজনকে ধারাবাহিকে রাখবে না চ্যানেল।

তেমনটা না হওয়ায় খুশি হয়েছেন ভক্তরা। কিন্তু তার দুই পায়ের গোড়ালি একেবারে ভেঙে গিয়েছে। তাই সুস্থ হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে। তাই এই মুহূর্তে রুবেল বাড়ি থেকে শুটিং চালিয়ে যাবেন। তবে এসবের মাঝে হাতছাড়া হয়ে গেল রুবেলের জীবনের একটি অনেক বড় সুযোগ।

Bengali serial

প্রতি বছর জি-বাংলায় মহালয়ায় সম্প্রচারিত মহিষাসুর মর্দিনীতে মহাদেবের চরিত্রে দেখতে পাওয়া যেত রুবেলকে। তার অভিনয় এবং নাচের দক্ষতা তাকে এই চরিত্রটি পাইয়ে দিতে সাহায্য করেছিল। কিন্তু এই মুহূর্তে হাঁটা চলার শক্তি হারিয়েছে রুবেল তাই নাচ তার কাছে বিলাসিতা। এই মুহূর্তে কোনোভাবেই তার পক্ষে মহাদেবের মতন একটি চরিত্র করা সম্ভব নয়। তাই এই বছর মহালয়া থেকে বাদ পড়লেন অভিনেতা রুবেল দাস।

এবার প্রশ্ন উঠছে তাহলে এই বছর মহাদেবের চরিত্রে কাকে দেখা যাবে মহালয়ার দিন? শোনা যাচ্ছে এই বছর জি বাংলার মহালয়াতে মহাদেবের চরিত্রে অভিনয় করতে চলেছেন ফুলকি ধারাবাহিকের রোহিত। অর্থাৎ অভিনেতা অভিষেক বসু। এর আগেও এই চরিত্রে দেখা গিয়েছে তাকে। এই বছর দুর্গতিনাশিনী দুর্গা রূপে থাকছেন দিতিপ্রিয়া রায়।

Back to top button