বিগ ব্রেকিং! আবার স্টার জলসায় লীনা গাঙ্গুলির লেখনীতে অপরাজিতা আঢ্য, খুব শীগ্রই আসছে নতুন ধারাবাহিক
দীর্ঘ সময় পর স্টার জলসার নতুন ধারাবাহিকে অপরাজিতা, থাকবেন চন্দন সেনও

দর্শকদের অত্যন্ত পছন্দের এবং কাছের একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। দীর্ঘ সময় ধরে বাংলার টলিউড ইন্ডাস্ট্রিকে নিজের দক্ষতা দিয়ে সমৃদ্ধ করে চলেছেন এই অভিনেত্রী। একাধিক সিনেমা ধারাবাহিক এবং ওয়েব সিরিজে ইতিমধ্যেই তাকে দেখতে পেয়েছেন দর্শক মহল। আবারো নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর পর দীর্ঘদিন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-কে অভিনয়ে আর দেখা যায়নি। ‘জল নুপূর’-এ পারির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অপরাজিতা। বহুদিন পর আবারও তাঁদের পছন্দের অভিনেত্রীকে ছোট পর্দায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শকরাও।
‘জল নুপূর’ ঘুরিয়ে দিয়েছিল অপরাজিতার কেরিয়ারের মোড়। টিআরপির আধিপত্যের যুগেও অপরাজিতা বিশ্বাস করেন, টিআরপি কখনও ঠিক করে দিতে পারে না এক শিল্পীর অভিনয় দক্ষতা। অপরাজিতা অভিনীত শেষ ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ অফ এয়ার হয়ে যাওয়ার পর তাঁকে ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় দেখা যায়।
‘ঘরে ঘরে জি বাংলা’ সঞ্চালনা করেছেন অপরাজিতা। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ তাঁদের আদরের ‘অপাদি’-কে অবলীলায় বরণ করে নিয়েছেন নিজেদের বাড়িতে। এইবার আরো একবার নিজেদের প্রিয় অভিনেত্রীকে তারা দেখতে চলেছেন সিরিয়ালের পর্দায়। কোন ধারাবাহিক? কবে থেকে শুরু হবে সম্প্রচার এই সবকিছুই জানাবো এই প্রতিবেদনে।
অভিনেত্রী অপরাজিতা ফিরছেন স্টার জলসায়। ফের লেনা গাঙ্গুলীর নতুন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাকে। এই ধারাবাহিকে অভিনেত্রী অপরাজিতার বিপরীতে থাকবেন চন্দন সেন। এর আগেও পুন্যি পুকুর ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন তারা। ধারাবাহিকে তাদের চরিত্রের নাম কী হতে চলেছে তা এখনো অব্দি চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, মা মেয়ের কাহিনী থাকবে এই ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু। সেপ্টেম্বরের গোড়া থেকেই সম্প্রচার শুরু হওয়ার কথা রয়েছে এই ধারাবাহিকের। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অপরাজিতার চিনি টু। দর্শকরা তাদের প্রিয় অভিনেত্রীকে ফের ধারাবাহিকের পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।

