“আমাদের সময় ‘ডিপ্রেশন’ ছিল না ‘মন খারাপ’ ছিল, বর্তমানে মানুষ একা হয়ে পড়ছে”, সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ‘শিমুল’ মানালি

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনে একাধিক ধারাবাহিক আসছে যার মধ্যে বেশিরভাগ রয়েছে মহিলা কেন্দ্রিক। তেমনই কিছু মাস আগে এসেছে জি বাংলার একটি নতুন ধারাবাহিক যার নাম “কার কাছে কই মনের কথা” (kar kache koi moner kotha)। এতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এবং দক্ষ অভিনেত্রী মানালি দে (Manali Dey)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “বউ কথা কও” থেকে নিজের অভিনয় জীবন শুরু করে বর্তমানে “কার কাছে কই মনের কথা” পর্যন্ত তার সাবলীল অভিনয় সত্তাকে সব সময় দর্শকরা অত্যন্ত জনপ্রিয়তা দিয়ে এসেছে।
আর ঠিক একইভাবে বর্তমানে এই ধারাবাহিকে শিমুলের চরিত্রটিকেও তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুলছেন যে দর্শকরা সেই থেকে চোখ ফেরাতে পারছে না। প্রথম থেকেই অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করছে সকলে। ধারাবাহিকের গল্প শুরুতেই দেখা গেছে শিমুল তার মা এবং তুই দাদা বৌদির সঙ্গে থাকে। বাবা মারা যাওয়ার পরে বাবার পেনশনের টাকাতেই মা এবং মেয়ে নিজেদের চাহিদা মেটায়। দাদারা যত তাড়াতাড়ি বোনকে নিজেদের ঘাড় থেকে নামাতে পারে সেটাই চিন্তা করে।
ছোট থেকেই শিমুল পড়াশোনার পাশাপাশি নাচ গান সবকিছুতেই অত্যন্ত পারদর্শী। কিন্তু বাবা মারা যাওয়ার পরে বোনকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় সেটাই ভেবে দাদারা এক স্কুল মাস্টারের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। তার নাম পরাগ এবং তার বাড়িতে রয়েছে ছোট ভাই, বড় দিদি এবং মা। বিয়ে হয়ে আসার আগে থেকেই পরাগের মা শিমুলকে বিঁধিয়ে বিঁধিয়ে এবং তার বাপের বাড়িকে কটাক্ষ করে একাধিক কথা বলেছে। তারপরে শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই শাশুড়ি এবং দেওর মিলে শিমুলের ওপর নানাভাবে অত্যাচার করেছে। আর তাই নিয়েই এই গল্প যথেষ্ট মান্যতা পেয়েছে দর্শকমহলে।
অনেকেই নিজেদের ব্যক্তিগত ঘটনার সঙ্গে মিল পেয়েছে ধারাবাহিকের গল্পের। তবে এই ধারাবাহিকের আসল প্লট হল পরিবার এবং সমাজের চাপে মেয়েরা সংসার করতে করতে নিজেদের মনের কথা কাউকে বলে উঠতে পারে না শেষমেষ নিজেদের বন্ধু নিজেদেরকেই হতে হয়। শ্বশুর বাড়িতে শাশুড়ি দেওর বর কেউ পাশে না থাকলেও মানসিক ভারসাম্যহীন ননদ সবসময় শিমুলের পাশে থাকে। আর উল্টোদিকে রয়েছে প্রতিবেশী তিন বন্ধু, যারা শিমুলের পাশে থাকতে চেষ্টা করে।
এই নিয়ে গল্প শুরু হতেই যখন ভালোমতো জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিক সে সময় অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন “আমাদের ছোটবেলাতে আমরা জানতাম না ডিপ্রেশন কি! এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না। আমরা জানতাম আমাদের মন খারাপ হয়েছে আর সেটা কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। কিন্তু বর্তমানে ছোট থেকে বড় সকলের মুখেই ডিপ্রেশন কথাটা খুব প্রচলিত। আর সেটা থেকে তারা একাধিক স্টেপ নিচ্ছে হয়তো তারা খুব একা হয়ে পড়ছে। নিজেদের মনের কথা কাউকে বলতে পারছে না।” আর অভিনেত্রীর বলা এই কথাগুলির মধ্যেই রয়েছে এই ধারাবাহিকের মূল মন্ত্র। যেটা হলো পারিপার্শ্বিক থাকা প্রত্যেকটি মানুষকে লক্ষ্য দিতে হবে আমাদের আশেপাশের মানুষরা ঠিক কতটা একাকিত্বে ভুগছে। এই ধারণা নিয়েই শুরু হয়েছে “কার কাছে কই মনের কথা”।

