আবার জনপ্রিয় অভিনেত্রী ছাড়লেন টেলিভিশন! একসময়ের ভক্তদের মনে ঝড় তোলা অভিনেত্রীকে আর দেখা যাবে না

অভিনয় ছাড়লেন প্রিয় খলনায়িকা, তার আর দেখা মিলবে না টেলিভিশনের পর্দায়

বাংলা বিনোদন (Entertainment) জগতে নতুন নতুন ধারাবাহিকের সম্প্রচারের পাশাপাশি বহু নতুন অভিনেত্রীও দর্শকদের সামনে ধরা দেন। টেলিভিশনের (Television) পর্দায় যেমন এইসকল নতুন মুখ অভিনেত্রীর (Actress) সমাগম ঘটে ঠিক তেমনি বহু পুরনো অভিনেত্রীও চিরতরে হারিয়ে যান।

তাদের আর কোন খোঁজ পাওয়া যায় না। আজকের হারিয়ে যাওয়া সেই অভিনেতা-অভিনেত্রীরা এককালে দর্শকদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু হঠাৎ কোনো বিশেষ পরিস্থিতির চাপে পড়ে হারিয়ে যায় রুপোলি পর্দা থেকে। আজ এমনই এক জনপ্রিয় অভিনেত্রীর বিষয়ে জানাতে চলেছি এই প্রতিবেদনে।

বাংলা ধারাবাহিক গুলিতে একজন নায়িকা তখনই জনপ্রিয় হয়ে ওঠে যখন তার প্রতিপক্ষ হিসেবে একজন শক্তিশালী খলনায়িকা বা খলনায়কের উপস্থিতি থাকে। খলনায়িকা চরিত্রটি তাই নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। যখন এই খলনায়িকার সাথে ধারাবাহিকের নায়িকার লড়াই চলে সেই সময় দর্শকরা ধারাবাহিকির প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে ওঠেন। বেশ কিছু ধারাবাহিকে এমনই এক হলো নায়িকার চরিত্রে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

বোঝেনা সে বোঝেনা থেকে শুরু করে কে আপন কে পর, প্রত্যেকটি ধারাবাহিকেই একদম হাড় কাঁপানো,খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। শেষবার তাকে দেখা যায় সান বাংলা চ্যানেলের নয়ন তারা ধারাবাহিকে। এই ধারাবাহিকটিও মাঝপথেই ছেড়ে দেন অভিনেত্রী। আর তারপর থেকে বেশ কিছু সময় তাকে আর ধারাবাহিকের জগতে দেখা যায়নি। কিন্তু কেন? আজ সেটাই জানাবো আজকের প্রতিবেদনে।

এতক্ষণ যার কথা বলা হচ্ছে তিনি হলেন মোনালিসা পাল সরকার। মোনালিসা সিরিয়ালের খলনায়িকার চরিত্রের অভিনয় করলেও তার টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু হয় হাওড়া ব্রিজ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তখন থেকেই দর্শকদের মনে একটা আলাদাই জায়গা তৈরি করে নেয় এই অভিনেত্রী। এরপর ধীরে ধীরে প্রবেশ করে ধারাবাহিকে। শেষবার নয়ন তারা ধারাবাহিকটি করতে করতে ছেড়ে দেন তিনি। কারণ তখন তিনি সন্তান সম্ভবা ছিলেন। এরপর জন্ম দেন এক ফুটফুটে সন্তানের। তারপর থেকে মা হিসেবেই নিজের জীবন অতিবাহিত করছেন এই অভিনেত্রী।

Back to top button