দর্শকদের জন্য দুঃসংবাদ, গুরুতর অসুস্থতার কারণে শুটিং সেট থেকেই হাসপাতালে ভর্তি করতে হল জনপ্রিয় অভিনেত্রীকে

বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগৎ দর্শকদের (Audience) জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। বাংলা ধারাবাহিক গুলিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের প্রিয় চরিত্রটিকে সুন্দরভাবে পরিবেশন করে তাদের ব্যক্তিগত জীবনে ভালো থাকা মন্দ থাকা নিয়েও দর্শকরা যথেষ্ট চিন্তা ভাবনা করেন। যখন তাদের প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর সম্পর্ক ভাঙ্গে তারা কষ্ট পান, আবার যখন সম্পর্ক গড়ে ওঠে তাদের থেকে আনন্দিত বোধহয় আর কেউ হয় না। আবার তাদের মধ্যে কোন বেচাল দেখা দিলে সমালোচনায় মুখর হয়ে ওঠেন দর্শকরা।
অসুস্থতার কবলে দর্শকদের প্রিয় অভিনেত্রী
তবে এইবার দর্শকদের জন্য রয়েছে এক দুঃসংবাদ। এবার গুরুতর অসুস্থতার কবলে পড়লেন দর্শকদের প্রিয় টেলিভিশন অভিনেত্রী। বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কিছুদিন আগে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। বিয়ের পর বিদেশে হানিমুন করতে যেতে দেখা যায় তাকে। হঠাৎ করেই গুরুতর অসুস্থতার কবলে পড়েন তিনি।
১৪ অগাস্ট দিদি নম্বর ওয়ানের শ্যুটে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ বোধ করতে থাকেন অভিনেত্রী। আসলে তার আগেই জ্বর হয়েছিল। শ্যুটিংয়ের দরুন জ্বর আরও বেড়ে যায়। এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে প্রায় ১০৩ জ্বর ছিল তার। সঙ্গে ছিল কাশির উপদ্রব।
মন খারাপ হয়ে গেলো দর্শকদের
গুরুতর কোনও রোগ হয়নি অভিনেত্রীর। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বর্তমানে অনেকটা সুস্থ তিনি। যদিও গলায় ব্যথা রয়েছে তাঁর। পাশাপাশি, কাশির দমক রয়েছে। তাঁর কথায়, ‘ভাইরাল জ্বর হয়েছে। খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল বলে রেমো কোনও রিস্ক নেয়নি। হাসপাতালে নিয়ে এসেছে আমাকে। এখন কথা বলার অবস্থায় নেই আমি। কথা বলতে গেলেই কাশি হচ্ছে।’
সম্প্রতি 15 ই আগস্ট এর দিন হাসপাতালের বিছানায় শুয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শকদের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানান অভিনেত্রী মিষ্টি সিংহ। তার অসুস্থতার খবরে বেশ মর্মাহত হয়েছেন তার অনুগামীরা। কিছুদিন আগেই আলতা ফড়িং ধারাবাহিকে বেশ প্রধান চরিত্রে শেষবারের জন্য অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। দর্শকরা আবারো খুব তাড়াতাড়ি তাকে টেলিভিশনের পর্দায় ফিরে পেতে চান তাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।
View this post on Instagram

