মিঠাই থেকে শুরু করে ফুলকি নববধূর সাজে কাকে লাগছে সুন্দর! জানান আমাদের আপনার মতামত
নববধূর সাজে ছোট পর্দার ছয় নায়িকা, এনাদের মধ্যে কোন নায়িকা মন জয় করলো আপনার জানান আমাদের?

সৌন্দর্যের দিক দিয়ে বাঙালি মেয়েদের জুড়ি মেলা ভার। আর এই নারীরা যদি টেলিভিশন জগতের নায়িকা হন তাহলে তো আর কোনো কথাই নেই। এইবার ছোট পর্দার এমনই কিছু অভিনেত্রী নতুন বধূর বেশে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়। কোন অভিনেত্রীকে সেরা সুন্দরীর তকমা দেবেন দর্শক মহল?
View this post on Instagram
অন্বেষা হাজরা
বর্তমানে স্টার জলসার সন্ধ্যা তারা ধারাবাহিকের নায়িকা রূপে দেখা মিলছে অন্বেষা হাজরার। সোশ্যাল মিডিয়ায় বধূ বেশে পোস্ট করা তার ছবিটি এক কথায় অনবদ্য। তার পরনে আছে তুঁতে রংয়ের বেনারসি। হালকা গয়না এবং অসাধারণ সাজে চেনাই যাচ্ছে না তাকে।
View this post on Instagram
অঙ্কিতা মল্লিক
এই দলে অন্বেষার পরেই রয়েছেন অঙ্কিতা মল্লিক। জি বাংলায় জগদ্ধাত্রী ধারাবাহিকে তিনি প্রধান নায়িকা। সেখানে এক অন্য অঙ্কিতাকে দেখেন দর্শক মহল যে চাইলেই ১০০ জন শত্রুকে একাই ধরাশায়ী করতে সক্ষম। কিন্তু এইবার একদম অন্য ধাঁচে নতুন বধূ বেশে ধরা দিলেন তিনি। তার পরনে রয়েছে লাল বেনারসি, বেশ ভারী গণনায় সজ্জিত তার গোটা অঙ্গ।
View this post on Instagram
দীপান্বিতা রক্ষিত
এরপরে যিনি রয়েছেন তিনি হলেন সবার প্রিয় তুঁতে। বর্তমানে স্টার জলসা সম্প্রচারিত এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রেই দেখতে পাওয়া যাচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় বধূ রূপে পোস্ট করা এই ছবিটিতে লাল বেনারসিতে সজ্জিত হয়েছেন তিনি। সুন্দর সাজসজ্জায় অনবদ্য লাগছে অভিনেত্রীকে।
View this post on Instagram
সৌমিতৃষা কুন্ডু
এরপরে যার কথা বলতে চলেছি তিনি হলেন সবার প্রিয় মিঠাই। অন্যান্য সকল অভিনেত্রীদের থেকে এক্কেবারে অন্য ভাবে সেজে উঠেছেন তিনি। ময়ূরকন্ঠি রঙের শাড়িতে রূপলি গয়নায় একেবারে স্বর্গের দেবী লাগছে তাকে। তাকে দেখে চোখ ফেরানোর উপায় নেই দর্শকদের।
View this post on Instagram
স্বস্তিকা ঘোষ
এরপরে রয়েছে টিআরপি টপার অনুরাগের ছোঁয়ার নায়িকা দীপা। নামের সাথে চেহারার রয়েছে এক অভূতপূর্ব মিল। নতুন কনের বেশে প্রদীপের মতনই উজ্জ্বল দেখাচ্ছে তাকে। তার লাল রঙ্গা বেনারসি আর লাল ওড়নায় মুগ্ধ নেটপাড়া।
View this post on Instagram
দিব্যানি মন্ডল
সবশেষে যার কথা বলতে চলেছি তিনি হচ্ছেন ফুলকি। বর্তমানে জি বাংলায় ফুলকি ধারাবাহিকটির ক্রেজ আলাদা করে দর্শকদের বলে দিতে হবে না। ধারাবাহিকের নায়িকার কনে বউয়ের সাজ নজর কেড়েছে ভক্তদের। লাল পাড় হলুদ শাড়িতে অপরূপা হয়ে উঠেছেন এই অভিনেত্রী।

