আবার বড় পর্দায় ফিরছেন আদৃত, বিপরীতে থাকবেন জিতের নায়িকা! খবর সামনে আসতেই আনন্দে লাফাচ্ছে ভক্তরা
অবশেষে অপেক্ষার অবসান! মিঠাই প্রেমী দর্শকদের জন্য সুখবর, ফিরছেন আদৃত

বাংলা টেলিভিশনে (Bengali Television) সম্প্রচারিত বিভিন্ন বাংলা ধারাবাহিকগুলিতে (Bengali Serial) যে সকল অভিনেতা অভিনেত্রীদের দর্শকদের প্রিয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রত্যেকটি খুঁটিনাটি জিনিসের প্রতি অত্যন্ত আগ্রহী এবং মনোযোগী হয়ে থাকেন দর্শক মহল। খুব কম সময়ের মধ্যে দর্শকদের ভীষণ কাছাকাছি পৌঁছে যাওয়া এক অভিনেতা হচ্ছে মিঠাই (Mithai) ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায় (Adrit Roy)।
মিঠাই ধারাবাহিকটি দর্শকদের কাছে কেবল একটি ধারাবাহিক নয়, এটি দর্শকদের একটি ইমোশন অর্থাৎ আবেগ। দর্শকরা যে পরিমাণ ভালবাসা এই ধারাবাহিকটিকে উজাড় করে দিয়েছে এত ভালবাসে হয়তো আর কোন ধারাবাহিক পায়নি। এই ধারাবাহিকটি দর্শকদের জীবনে এক অন্য মাত্রা এনে দিয়েছে।
যেদিন থেকে এই ধারাবাহিকটি শেষ হয়েছে সেদিন থেকে দর্শকদের আগ্রহ বেড়ে গেছে এটা জানার জন্য যে এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা পরবর্তী কোন প্রজেক্টে যোগ দেবেন। তাদের মধ্যে অনেকেই কামব্যাক করলেও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীকে এখনো অব্দি নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। তবে এইবার খবর মিললো, আদৃতের নতুন ধারাবাহিকের।

এইবার ফিরছে পর্দায় আদৃত
বরাবরই চাপা স্বভাবের এই অভিনেতা। পেশাগত ও ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই চর্চা চলে নেটপাড়ায়। এবার তাঁকে নিয়ে নতুন খবর। শোনা যাচ্ছে, উজান গঙ্গোপাধ্যায়ের জায়গায় নাকি এবার থাকবেন তিনি। পরিচালক অভিরূপ ঘোষের আগামী ছবিতে এর আগে উজানের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, উজান নয়, নায়ক নাকি হতে চলেছেন আদৃতই।

আদৃতের বিপরীতে জিতের নায়িকা
অভিরূপ ঘোষের আগামী ছবিতে নায়কের বিপরীতে থাকার কথা ছিল লহমা ভট্টাচার্যের। তিনি সম্প্রতি জিতের নায়িকা হয়েছেন। কিন্তু বর্তমানে নতুন নায়িকারও খোঁজ চলছে। যদিও আদৃত এখনও এই নিয়ে মুখ খোলেননি। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে তাঁকে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে নতুন কাজে ফিরছেন তিনি এটুকু নিশ্চিত কারণ সেই আশ্বাস তিনি নিজেই দিয়েছেন তার ভক্তদেরকে।
View this post on Instagram

