শিমুলের মত শিমুলের শাশুড়িও সুন্দর গান গাইতে পারতো! সেও শ্বশুরবাড়ির অত্যাচারে অত্যাচারিত!
শিমুলের শাশুড়ির ওপর অত্যাচার হয়েছে, আর সেই জন্যই সে এমন হয়ে গেছে বর্তমানে গল্প সেই কথাই বলছে!

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিক গুলির সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম স্থান দখল করেছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি (Kar Kache Koi moner kotha)। অল্প কিছুদিনের মধ্যেই দর্শকমহলে হৈচৈ ফেলে দিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের অসামান্য প্লট এবং বাস্তবিক দৃষ্টিভঙ্গি সহজেই নজর কেড়েছে ভক্তদের।
শ্বশুরবাড়ির সাথে সখ্যতা স্থাপনের চেষ্টায় শিমুল
বিয়ে হয়ে আসার পর থেকে নিজের শশুর বাড়িতে শাশুড়ি মা, স্বামী, দেওর সবার কাছে কেবল গঞ্জনা সহ্য করে আসছে শিমুল। শিমুল বহুবার চেষ্টা করেছে নিজের শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষের সাথে সখ্যতা স্থাপন করার। দুর্ভাগ্যবশত পুতুল ছাড়া কেউ তাকে কখনো বুঝতে চায়নি। তারা শিমুলকে দিয়ে তাদের নিজেদের প্রয়োজন মিটিয়েছে কেবল।
গলা তুলে দুটো কথা বললে দুর্ব্যবহার সহ্য করতে হয়েছে তাকে। এদিকে সব ছেড়ে ছুড়ে নিজের বাড়ি চলে যাওয়ারও উপায় নেই তার। অনেক কষ্ট করে শিমুলের বিয়ে দিয়েছে তার মা এবং দাদারা তাই শত কষ্ট সহ্য করেও সেই বাড়িতেই পড়ে আছে শিমুল। এরকম একটা শ্বশুরবাড়ি শিমুল কেন, যে কোন মধ্যবিত্ত বাড়ির মেয়ের কাছেই বিভীষিকাময়।
পরাগের মাকে গাইতে বলল শিমুল
এই ধারাবাহিকের আগামী পর্বে রয়েছে বড় চমক। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে পরাগের মায়ের সাথে কথা বলছে শিমুল। সঙ্গে রয়েছে পুতুল। শিমুল তার শাশুড়ি মাকে বলছে “আপনি গান গাইতেন?” এখন পুতুল “কই আগে তো সে কথা বলিসনি”। পরাগের মা তাদেরকে বলে এই বাড়িতে এসে গান গাইবো এটা এই বাড়ির নীতি নয়।
শিমুল তখন তার শাশুড়ি মাকে একটা গান শোনাতে বলে। শিমুলের এই কথা শুনে তার শাশুড়ি মা তাকে বলে, “আগে আমাকে দিয়ে গান গাওয়াবে আর তারপর সবাইকে বলে বেড়াবে আমার শাশুড়ি গান গেয়েছে এবার আমিও গান গাইবো। তাইতো?” শিমুলের সেরকম কোন উদ্দেশ্য ছিল না। শিমুল কি কখনো পারবে তার শাশুড়ি মায়ের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে?
View this post on Instagram

