জনপ্রিয়তা বাড়লেই কি নায়ক নায়িকার পারস্পরিক সম্পর্ক খারাপ হয়! এই প্রশ্ন আবার একবার উঠছে টলিপাড়ার অন্দরে
আদৃত সৌমিতৃষার মতই খারাপ হচ্ছে দিব্যজ্যোতি স্বস্তিকার সম্পর্ক! জনপ্রিয়তায় কি খারাপ করছে পারস্পারিক সম্পর্ক? প্রশ্ন দর্শকমহলে

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) হার্টথ্রব জুটি স্টার জলসার (Star jalsha) সূর্য-দীপা। পর্দায় সারাক্ষণ ডাক্তারবাবু ভুল বোঝে স্ত্রীকে! এর মাঝেই সোশ্যাল মিডিয়া আচমকা শোনা যাচ্ছে পর্দার ভুল বোঝাবুঝি নাকি বাস্তবেও গড়িয়েছে। আদৃত-সৌমিতৃষার পর দিব্যজ্যোতি-স্বস্তিকার বনিবনা না হওয়ার খবর ভাসছে টেলিপাড়ার বাতাসে।
এর আগে ধারাবাহিক সংক্রান্ত একাধিক সাক্ষাৎকারে পাশাপাশি দুজনকে বসিয়ে অনেক প্রশ্নই জিজ্ঞাসা করেছে বহু সংবাদ মাধ্যম। সেই সময়ে তাদের দুজনার মধ্যে সখ্যতা সমঝোতা এবং বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতন। দুজনা দুজনাকে ভীষণ ভালো বুঝতেন। যার প্রতিফলন দর্শকরা দেখতে পেতেন টেলিভিশনের পর্দায়।
রিল লাইফে দুজনের সম্পর্ক তেলে বেগুনে হলেও বাস্তবে তাদের মধ্যে যে একটা প্রাণোচ্ছল বন্ধুত্ব ছিল সেটাই এতদিন জানতেন ভক্তরা। তবে শোনা যাচ্ছে হঠাৎই নাকি সেই বন্ধুত্বের ধরেছে চিড়। দর্শকদের প্রিয় নায়ক নায়িকার মাঝে এমন দ্বন্দ্ব মোটেই ভালো চোখে দেখছেন না ভক্তরা। টেলিভিশনের পর্দায় এত ঝগড়াঝাটির পরে বাস্তবেও যদি সেই ঝামেলায় চলে তাহলে কি করে ভালো থাকবেন দর্শকরা? এখন প্রশ্ন হল কোথা থেকে আর কবে থেকেই বা হচ্ছে এসব?
একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করলেন তারা
জল্পনার সূত্রপাত দিন দশেক আগে অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড শো-কে ঘিরে। খবর সেই অ্যাওয়ার্ড শো’তে নাকি পরস্পরকে খানিক এড়িয়ে গিয়েছেন ‘সূদীপা’ জুটি। গ্রুপ ছবিতে সঙ্গে দেখা গেলেও পাশাপাশি দাঁড়িয়ে পোজ দেননি তাঁরা, সেই নিয়ে ফ্যান গ্রুপগুলোতে বিস্তর আলোচনা। স্বস্তিকা আর দিব্যজ্যোতির অফস্ক্রিন রসায়ন বেশ গাঢ়।
দু-জনের বন্ধুত্বের ডোর বেশ মজবুত। সপ্তাহ খানেক আগেই জিম থেকে একসঙ্গে ছবিও পোস্ট করেছিলেন দু’জনে তাহলে হঠাৎ হলটা কী? কিছুদিন আগে অভিনেত্রীকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি নাকচ করেন। কিন্তু দিনদিন যেন সবকিছু অনেক স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি দুজন দুজনাকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছেন আর এটা দেখার পরেই ধীরে ধীরে এই গুঞ্জন বাস্তবে পরিণত হচ্ছে।

